ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘুমের মধ্যে মানুষ গাছে উঠতে পারে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

রাতের আঁধারে হঠাৎ নিখোঁজ এক নারী। পরিবারের সবাই খুঁজতে খুঁজতে যখন দিশেহারা, তখন দেখা গেল অবাক করা এক ঘটনা। বাড়ির পাশের উঁচু গাছের মগডালে বসে আছেন তিনি। কুড়িগ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। কেউ বলছেন অলৌকিক ঘটনা, কেউ আবার টানছেন ভূত-প্রেতের গল্প। তবে চিকিৎসকদের মতে, এর পেছনে থাকতে পারে ভয়ঙ্কর এক ঘুমজনিত সমস্যা।

ঘুমের মধ্যেই বিপজ্জনক কাজ

বিশেষজ্ঞরা বলছেন, কিছু মানুষ ঘুমের মধ্যেই হাঁটাহাঁটি করেন, কথা বলেন, এমনকি রান্নাঘরে গিয়ে চা বানানোর মতো কাজও করে ফেলেন। একে বলা হয় ঘুমের ঘোরে হাঁটা। ঘুমের গভীর পর্যায়ে মস্তিষ্ক আংশিক সক্রিয় থাকলে এমন আচরণ দেখা দিতে পারে। তখন মানুষ কী করছে, তা নিজেও বুঝতে পারে না।

চিকিৎসকদের ভাষায়, ঘুমের মারাত্মক ব্যাঘাত হলে কেউ দেয়াল টপকানো, বাইরে বেরিয়ে যাওয়া কিংবা গাছে ওঠার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে পারেন। পরে ঘুম ভাঙলে সেই ঘটনার কিছুই মনে থাকে না।

কেন হয় এমন সমস্যা?

ঘুম কম হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, শ্বাসকষ্ট, ভয় বা দুঃস্বপ্ন, কিছু ওষুধের প্রভাব কিংবা মদ্যপানের কারণে এই সমস্যা বাড়তে পারে। যাদের ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাদের মধ্যেও এমন ঘটনা দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অনিয়মিত ঘুম হলে শরীর ও মনের ওপর ভয়াবহ প্রভাব পড়ে। এতে বাড়ে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মানসিক সমস্যার ঝুঁকি।

আরও পড়ুন

শুধু হাঁটা নয়, আরও ভয়ঙ্কর কাজও হয়

ঘুমের ঘোরে কেউ কেউ দরজা খুলে বাইরে চলে যান, পোশাক বদলান, খাবার খান বা অদ্ভুত আচরণ করেন। অনেকে আবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহতও হন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ঘুম ভাঙার পর এসবের কিছুই মনে থাকে না।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

চিকিৎসকদের পরামর্শ, সপ্তাহে একাধিকবার এমন ঘটনা ঘটলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশেষ করে যদি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও শান্ত ঘুম শরীরের জন্য খুবই জরুরি। কারণ ভালো ঘুম শুধু ক্লান্তি দূর করে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
নানা প্রতিকূলতায় পাইকগাছায় আমন আবাদে ঘাটতি ১৫০ হেক্টর
পাইকগাছায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ জন