ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব গাধা দিবস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:২৯ পিএম

মানুষকে বোকা বা অপমান করতে সবচেয়ে বেশি যে প্রাণীর নাম ব্যবহার করা হয়, সেই গাধাকেই আজ সম্মান জানানো হচ্ছে বিশ্বজুড়ে। আজ ৮ মে বিশ্ব গাধা দিবস।

বছরের পর বছর মানুষের নানা কাজে পাশে থেকেও তেমন স্বীকৃতি পায়নি এই অবলা প্রাণী। সেই ভাবনা থেকেই প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক বিশ্ব গাধা দিবস চালু করেন। মরুভূমির প্রাণী নিয়ে কাজ করতে গিয়ে তিনি বুঝতে পারেন, মানুষের জন্য এত কাজ করেও গাধারা অবহেলিতই থেকে যাচ্ছে।

এরপর তিনি একটি অনলাইনভিত্তিক দল খুলে গাধা নিয়ে নানা তথ্য প্রচার শুরু করেন। তার উদ্যোগেই ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ব গাধা দিবস পালন করা হয়। এরপর থেকে প্রতি বছর ৮ মে দিবসটি পালন করা হচ্ছে।

আরও পড়ুন

দিবসটির মূল উদ্দেশ্য হলো গাধার গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানো এবং মানুষের জীবনে প্রাণীটির অবদান তুলে ধরা।

বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে চায়নায়। দেশটিতে গাধার চামড়ার নিচের বিশেষ এক ধরনের আঠা দিয়ে ওষুধ তৈরি করা হয়। হাঁপানি থেকে শুরু করে ঘুমের সমস্যাসহ নানা রোগের চিকিৎসায় সেই ওষুধ ব্যবহার করা হয়। তবে ওষুধশিল্পে অতিরিক্ত ব্যবহারের কারণে দেশটিতে কমে যাচ্ছে গাধার সংখ্যা।

শত শত বছর ধরে গাধা মানুষের জীবনের অংশ হয়ে আছে। পণ্য পরিবহন, কৃষিকাজ, নির্মাণকাজ এমনকি যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণীটি। আজও বিশ্বের অনেক দেশে মানুষের ভরসার সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে গাধা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
আজকের দিনটি ব্যর্থদের জন্য