ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মাসিকের ব্যথা কমাতে ঘরেই করুন এই ৫ কাজ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৫৮ এএম

ঋতুস্রাব অনেক নারীর জন্যই কষ্টকর একটি সময়। তলপেট, কোমর ও পায়ে তীব্র ব্যথা, অস্বস্তি আর দুর্বলতা দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। অনেকেই দ্রুত আরামের জন্য ওষুধের উপর নির্ভর করেন। তবে বারবার ব্যথানাশক খাওয়া স্বাস্থ্যকর নয়।

গরম সেঁকেই মিলতে পারে আরাম

তলপেটে গরম সেঁক দিলে জরায়ুর পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে। এতে ব্যথা অনেকটাই কমে আসে। হট ওয়াটার ব্যাগ বা গরম সেঁক ১৫ থেকে ২০ মিনিট ব্যবহার করলে উপকার পাওয়া যায়। কুসুম গরম পানিতে গোসল করলেও আরাম মেলে।

হালকা শরীরচর্চা জরুরি

এই সময় পুরোপুরি বিশ্রামে থাকলে ব্যথা আরও বাড়তে পারে। বরং হালকা হাঁটাহাঁটি বা সহজ ব্যায়াম শরীরকে সচল রাখে এবং ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত নড়াচড়া করলে মানসিক চাপও কমে।

তেল মালিশে মিলবে স্বস্তি

ল্যাভেন্ডার বা লবঙ্গ তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে কোমর ও তলপেটে মালিশ করলে ব্যথা কমে। এতে রক্ত চলাচল ভালো হয় এবং পেশি শিথিল থাকে।

আরও পড়ুন

খাবারেও রাখতে হবে যত্ন

এই সময়ে ভাজাপোড়া, অতিরিক্ত লবণ ও চিনি কম খাওয়া ভালো। তার বদলে আদা চা, ফল, সবজি, বাদাম ও দানাশস্য খেলে শরীর ভালো থাকে এবং অস্বস্তি কমে।

মানসিক চাপ কমানোও জরুরি

ঋতুস্রাবের সময় হরমোন পরিবর্তনের কারণে মানসিক চাপ বাড়ে। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শান্ত থাকার চেষ্টা করলে শারীরিক ব্যথাও অনেকটা কমে যায়।

মাসিকের ব্যথা পুরোপুরি এড়ানো না গেলেও সঠিক যত্ন ও কিছু ঘরোয়া অভ্যাসে এই কষ্ট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত এই পাঁচটি অভ্যাস মেনে চললে প্রতিমাসের এই কঠিন সময়টা অনেক সহজ হয়ে উঠতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
একা বাড়িতে হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন 
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
খুব শক্ত করে চুল বাঁধলে মাথাব্যথা হয় কেন