ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অনলাইনে কোরবানির পশু কেনার আগে সতর্ক হন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

ঈদুল আজহা সামনে এলেই অনলাইনে কোরবানির পশু কেনাবেচা বেড়ে যায়। ঘরে বসেই গরু-ছাগল কেনার সুযোগ থাকায় অনেকেই এখন ফেসবুক, বিভিন্ন অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পশু কিনছেন। তবে সহজ এই ব্যবস্থার আড়ালে রয়েছে প্রতারণার ঝুঁকিও।

প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, শুধু ছবি দেখে পশু কিনলে অনেক সময় অসুস্থ বা নিম্নমানের পশু পাওয়ার আশঙ্কা থাকে। তাই অনলাইনে কোরবানির পশু কেনার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, অনেক বিক্রেতা সুবিধাজনকভাবে ছবি তুলে পশুকে বেশি মোটাতাজা বা সুস্থ দেখানোর চেষ্টা করেন। তাই শুধু একটি ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে পশুর সামনের, পেছনের ও দুই পাশের স্পষ্ট ছবি দেখা উচিত। সম্ভব হলে ভিডিও কলে পশু দেখার পরামর্শও দিয়েছেন তারা।

ছবিতে পশুর পা ও খুর ভালোভাবে খেয়াল করতে বলা হয়েছে। কোনো পায়ে সমস্যা থাকলে বা খুরে ক্ষত দেখা গেলে তা অসুস্থতার লক্ষণ হতে পারে। এছাড়া নাক পরিষ্কার ও আর্দ্র থাকা, চোখ উজ্জ্বল হওয়া, কান সচল থাকা এবং লোম মসৃণ হওয়াকে সুস্থ পশুর লক্ষণ হিসেবে ধরা হয়।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা আরও বলেন, ভিডিও দেখে পশুর নড়াচড়া ও শ্বাস-প্রশ্বাস বোঝা সহজ হয়। সুস্থ পশু সাধারণত চঞ্চল ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করে। অস্বাভাবিক নিস্তেজ ভাব বা শরীর ফোলা দেখলে সতর্ক হতে হবে।

অনলাইনে পশুর বয়স বোঝাও গুরুত্বপূর্ণ। দাঁতের ছবি দেখে বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণত দুইটি স্থায়ী সামনের দাঁত উঠলে গরু কোরবানির উপযুক্ত বয়সে পৌঁছায়।

ডেলিভারির সময়ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগে থেকেই পশুর রং, দাগ বা বিশেষ চিহ্ন মনে রাখতে হবে, যাতে অন্য পশু দিয়ে প্রতারণা করা না যায়।

বিশেষজ্ঞদের ভাষ্য, অনলাইনে কোরবানির পশু কেনা সহজ হলেও যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই তাড়াহুড়ো না করে দেখে-শুনে ও যাচাই-বাছাই করে পশু কেনাই সবচেয়ে নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে