ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শিশুদের জন্য মসজিদে নববিতে বিশেষ সেবা চালু

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:১৪ পিএম
শিশুদের জন্য মসজিদে নববিতে বিশেষ সেবা চালু। ছবি: সংগৃহীত

মদিনার মসজিদে নববিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে পরিচয় রিস্টব্যান্ড সেবা চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, রিস্টব্যান্ডে শিশুর পরিচয় এবং পরিবারের তথ্য সংযুক্ত থাকবে। ফলে কোনো শিশু হারিয়ে গেলে বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে দ্রুত তার অভিভাবকদের খুঁজে বের করা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারগুলোর উদ্বেগও অনেকাংশে কমবে।

মসজিদে নববির ৩০১, ৩০৭, ৩২৯, ৩৩১ এবং ৩৩৯ নম্বর গেটের গেস্ট সার্ভিস সেন্টার থেকে বিনামূল্যে এই রিস্টব্যান্ড সংগ্রহ করা যাচ্ছে।

রিস্টব্যান্ড হলো কব্জিতে পরিধানযোগ্য এক ধরনের ব্যান্ড, যা সাধারণত কাপড়, সিলিকন, প্লাস্টিক বা চামড়া দিয়ে তৈরি হয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং খেলাধুলার সময় ব্যবহারসহ নানা কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে।

মসজিদে নববি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। শিশুদের সঙ্গে আগত পরিবারগুলোকে রিস্টব্যান্ড সংগ্রহ করে ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পবিত্র মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর সমাগমের মধ্যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ মসজিদে হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন যারা 
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা