ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চান?

লাইফস্ট

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:০৬ পিএম


ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চান?
ফাইল ছবি

অনেকে মনে করেন কম খেয়ে নাকি ওজন কমানো যায়। আসলে কথাটি সত্য নয়। কম খেলে ওজন কমে না। বরং এর ফলে মোটা তো হবেনই এবং শরীরে বিষ-ব্যাথাও বাড়বে।  ওজন কমাতে সময়ের অভাবে ব্যায়াম করতে পারছেন না? আবার বিভিন্ন কারণে ডায়েটও করা হচ্ছে না। তাহলে কি মোটাই থেকে যেতে হবে? একদম না। ডায়েট, ব্যায়াম ছাড়াও ওজন কমানো সম্ভব। 

বিজ্ঞাপন

অ্যাপোলো হসপিটালের ডায়েটেশিয়ান তামান্না চৌধুরী জানান, ওজন কমানোর ক্ষেত্রে ধীরে ধীরে একটু একটু করে কমালে তা বেশি কাজে আসে। ওজন কমানোর জন্য একেবারে খাওয়া-দাওয়া বন্ধ করে না দিয়ে (ক্রাশ ডায়েট) কিংবা জিমে গিয়ে হঠাৎ ঘাম ঝরাতে শুরু না করে বরং অল্প অল্প করে খাদ্যাভ্যাস, জীবনযাপনে পরিবর্তন আনুন।

তরল ক্যালরি ত্যাগ করুন
অবসাদ আর ক্লান্তি দূর করতে অনেকের কাছেই কফির কোনও বিকল্প নেই। ওজন বৃদ্ধিতে বেশ সহায়ক। তাই কফি থেকে বেরিয়ে আসুন। একই কাজ করুন সোডা, প্যাকেটজাত জুস বা অন্যান্য বেভারেজের ক্ষেত্রে। 

বিজ্ঞাপন

পরিশ্রমী হোন
ব্যায়ামের কাজটি প্রতিদিন কাজের মধ্যেই সারতে পারেন। অনেকভাবেই কাজটি করা যায়। দুপুরে খাওয়ার পর রেস্টরুমে ঝিমানো বন্ধ করুন। সিঁড়ি বেয়ে উঠুন। হাঁটার অভ্যাস করুন। এটি উপকারী ব্যায়াম।

বিজ্ঞাপন

খামখেয়ালিপূর্ণ খাবার নয়
অনেকেই হালকা-পাতলা খাবার খেতে গিয়ে এটা-সেটা বেছে নেয়। কিন্তু এতে আসলে দীর্ঘমেয়াদে কোনও সফলতা মেলে না। কিন্তু আবার স্বাভাবিক খাবার শুরু করলে ওজন বেড়ে যায়। এ পদ্ধতিতে ওজন হ্রাস-বৃদ্ধি চক্রের মধ্যে পড়ে। শেষ পর্যন্ত ওজন আর নিয়ন্ত্রণে থাকে না।

রেসিপিতে কম উপকরণ
খাবার তৈরির জিনিসপত্রের বেশির ভাগই প্যাকেটজাত উপকরণ। আপনাকে এই প্যাকেটের ধোঁয়াশা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ খাবার তৈরিতে প্যাকেটজাত উপকরণের সংখ্যা যতো কমে আসবে, তত বেশি উপকার মিলবে।

বিজ্ঞাপন

পানির পরিমাণ
পর্যাপ্ত পানি না খেলে দেহের বিপাকক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে হজমপ্রক্রিয়া নষ্ট হতে থাকে। যারা খাদ্য গ্রহণে উদার, তাদের নিয়ন্ত্রণ প্রয়োজন। আর তা করতে পারেন পানির মাধ্যমে। যাতে মনোযোগ দেয়ার আগে এক গ্লাস পানি খেয়ে শুরু করুন। এতে সঙ্গে সঙ্গেই ক্ষুধা অনেক কমে যাবে।

ঘুমে মন দিন
ঘুম ঠিক না থাকলে ওজন বেড়ে যাবে হু হু করে। ‘আমেরিকান জার্নাল অব হেলথ প্রমোশনের গবেষণা অনুযায়ী, যারা প্রতি রাতে সাড়ে ছয় ঘণ্টা থেকে সাড়ে আট ঘণ্টা ঘুমান, তাদের দেহে একেবারেই চর্বি জমে না। তাই ঘুমের বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

ভালোমতো চিবিয়ে খান
ভালো করে চিবিয়ে খাবার খান। এটি আপনাকে কম খেতে সাহায্য করবে। খাবার সহজে হজম হয়ে যাবে।

সবজি খান
ভিটামিন, প্রোটিন, মিনারেল সমৃদ্ধ খাবার হলো সবজি। সারাদিনের খাবারে পুষ্টি পূরণ করবে। এতে খুব অল্প পরিমাণে ক্যালরি ও ফ্যাট আছে। তাই ভাত বা মাংস খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে সবজি যোগ করুন।

গ্রিন টি
যদি ডায়েট ছাড়া ওজন কমাতে চান তবে গ্রিন টি পান করুন। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরে মেদ কাটাতে সাহায্য করবে।

চিনিকে না বলুন
চিনি ও চিনি জাতীয় খাদ্যদ্রব্য আপনাকে মুটিয়ে দেয়। সাথে আপনার ব্লাড সুগার বৃদ্ধি করে দিয়ে থাকে। প্রতিদিনকার খাদ্য তালিকা থেকে চিনি জাতীয় খাবার বাদ দিয়ে দিন। হঠাৎ করে চিনি খাওয়া একদম বাদ দিতে না পারলে, আস্তে আস্তে করে চিনি খাওয়া ছেড়ে দিন।

এস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission