ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী?

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
সংগৃহীত ছবি

শুধু ঝালপ্রেমীরাই নন, রুচি বাড়াতে অনেকেই নিয়মিত ভাতের পাতে কাঁচামরিচ রাখেন। আবার বাঙালি খাদ্যসংস্কৃতির অংশ হিসেবে অনেকেই গরম ভাত, ডাল আর এক-দুটি কাঁচামরিচ নিয়ে বসেন।

তবে এই অভ্যাস শরীরের জন্য কতটা উপকারী আর কতটাই বা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল রয়েছে।

পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, পরিমিত পরিমাণে কাঁচামরিচ খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।

পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী ও চিকিৎসক ডা. মোহাম্মদ আতিকুর রহমান কাঁচামরিচের নানাবিধ পুষ্টিগুণের কথা জানিয়েছেন। ছোট এই সবজিটিতে ভিটামিন এ, সি, কে, বি৬, ফলেট ছাড়াও রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, কপার ও ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় খনিজ।

এর বাইরেও এতে আছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। তবে কাঁচামরিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ‘ক্যাপসাইকিন’, যা মরিচের ঝালের উৎস এবং শরীরের বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, কাঁচামরিচ হজমশক্তি বৃদ্ধিতে দারুণ কার্যকর। মরিচে থাকা ফাইবার ও ক্যাপসাইকিন লালা উৎপাদন বাড়িয়ে হজমে সহায়তা করে। এছাড়া এর ভিটামিন সি ও বিটা ক্যারোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা ঠান্ডা-কাশির মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

যারা ওজন কমাতে চান, তাদের জন্য কাঁচামরিচ সহায়ক হতে পারে; কারণ ক্যাপসাইকিন মেটাবোলিজম বাড়িয়ে চর্বি গলাতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণেও এর ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

তবে উপকারী হলেও কাঁচামরিচ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতার কথা জানিয়েছেন ডা. আতিকুর রহমান। তিনি বলেন, রান্নায় ব্যবহারের চেয়ে কাঁচা অবস্থায় মরিচ খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। প্রতিদিন এক বা দুটি কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য আদর্শ। কিন্তু অতিরিক্ত ঝাল খেলে মুখ ও খাদ্যনালীতে প্রদাহ হতে পারে।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁচামরিচ খাওয়ার অভ্যাস জটিলতা তৈরি করতে পারে। তাই রুচি বাড়াতে বা সুস্থ থাকতে ভাতের সঙ্গে পরিমিত কাঁচামরিচ খাওয়া গেলেও শারীরিক অবস্থাভেদে সাবধানতা অবলম্বন করা জরুরি।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আরও পড়ুন
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম
পাবনায় কাঁচামরিচের দাম আকাশছোঁয়া
হিলিতে দেশি কাঁচামরিচের দাম কেজিপ্রতি কমেছে ১০০ টাকা