ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সাধারণ যেসব লক্ষণেই হতে পারে ‘ব্রেন টিউমার’, এড়িয়ে গেলেই বিপদ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
সাধারণ লক্ষণেই বড় বিপদের ইঙ্গিত ব্রেন টিউমার । ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ব্রেন টিউমার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে প্রায় ৩ লাখের বেশি মানুষ নতুন করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। প্রতি বছর লাখে কয়েকজন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন, আর ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের ক্ষেত্রে বেঁচে থাকার হার ৩০ শতাংশেরও কম বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো শনাক্ত করতে পারলেই চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ব্রেন টিউমার নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব ব্রেন টিউমার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের শুরুতে কিছু সাধারণ উপসর্গ দেখা দিলেও অনেকেই তা গুরুত্ব দেন না, যা পরবর্তীতে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

ব্রেন টিউমার কী?

ব্রেন টিউমার হলো মস্তিষ্ক বা তার আবরণে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে। এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে—সাধারণ (বিনাইন) এবং ক্ষতিকর (ম্যালিগন্যান্ট)। সময়মতো চিকিৎসা না হলে এটি গুরুতর শারীরিক জটিলতা এমনকি প্রাণঘাতী পরিস্থিতিও তৈরি করতে পারে।

আরও পড়ুন

মাথাব্যথা কখন বিপদের ইঙ্গিত?

বিশেষজ্ঞদের মতে, সব মাথাব্যথাই বিপজ্জনক নয়। তবে কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। যেমন—

  • ঘুম থেকে ওঠার পর তীব্র মাথাব্যথা
  • বমি বমি ভাব বা বমির সঙ্গে মাথাব্যথা
  • সময়ের সঙ্গে মাথাব্যথা বাড়তে থাকা
  • সাধারণ ওষুধে ব্যথা না কমা
  • কাশি বা শারীরিক পরিশ্রমে ব্যথা বেড়ে যাওয়া

এ ধরনের পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

যে লক্ষণ বা উপসর্গগুলো অনেক সময় নজর এড়ায়

ব্রেন টিউমারের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। এর মধ্যে থাকতে পারে—

  • চোখে ঝাপসা দেখা বা ডাবল ভিশন
  • শ্রবণ শক্তির পরিবর্তন
  • ভারসাম্য রাখতে সমস্যা
  • হাত-পায়ে দুর্বলতা বা অসাড়তা
  • কথা বলতে সমস্যা
  • স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া
  • আচরণে পরিবর্তন বা অস্বাভাবিক খিটখিটে মেজাজ
  • হঠাৎ খিঁচুনি হওয়া

অনেকেই এসব লক্ষণকে সাধারণ ক্লান্তি বা মানসিক চাপ ভেবে উপেক্ষা করেন, যা বিপজ্জনক হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি উপসর্গগুলো দীর্ঘদিন ধরে থাকে, ধীরে ধীরে বাড়ে বা একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে সব উপসর্গই যে ব্রেন টিউমারের কারণে হয় তা নয়—অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে তুলনামূলক কম গুরুতর কারণ থাকে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা না করে সময়মতো পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ পথ। দ্রুত শনাক্তকরণই ব্রেন টিউমারের বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা হিসেবে কাজ করে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
ঘরের মতো গাড়ির ভেতরটিও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
সংসার, সন্তান, কর্মক্ষেত্র—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেকেরই জীবন হয়ে ওঠে ক্লান্তি আর দুশ্চিন্তায় ভরা।
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ 
মাছ খেতে গিয়ে গলায় কাঁটা ফোটার ঘটনা শিশুদের ক্ষেত্রে বেশ পরিচিত। এমন হলে অনেক পরিবারে ভাতের দলা, পাউরুটি বা কলা খাইয়ে কাঁটা নিচে নামানোর চেষ্টা করা হয়।
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ 
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
রান্নায় রসুনের স্বাদ ও সুবাস পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
শার্টের কলার এমন একটি অংশ, যেখানে ঘাম, ধুলা ও শরীরের তেল সবচেয়ে বেশি জমে।
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
আরও পড়ুন
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে কি ব্রেন টিউমার হয়? যা বলছেন বিশেষজ্ঞ
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন?