বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট কাটবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১০:৫৭ পিএম


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট কাটবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। ইতোমধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

বিসিবি জানিয়েছে, আগামীকাল (বুধবার) সকাল ১০ থেকে পাওয়া যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট। ঘরের বসেই টিকিট নিতে পারবে ক্রিকেটভক্তরা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অনলাইনে টিকিট কাটতে প্রবেশ করতে হবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। এ ছাড়াও বিসিবির টিকিট বিক্রির অ্যাপ GoBCBTicket ডাউনলোড করে ঘরে বসেই টিকিট কিনতে পারবে দর্শকরা।

তবে টিকিটের মূল্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, টিকিট প্রকাশের আগেই মূল্য জানা যেতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission