ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সতর্কতা সত্ত্বেও বিশ্বকাপে খেলবে ইরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে ইরানের। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন জানান এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে বলেই তাদের ধারণা। তিনি বলেন, যতদূর আমরা জানি, ইরান খেলছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে এই মুহূর্তে তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী দল এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণ দেখতে চায় এএফসি।

এর আগে, বৃহস্পতিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, বিশ্বকাপে অংশ নিতে গেলে ইরান দলের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এ বছরের বিশ্বকাপ আয়োজন করছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরান দলকে স্বাগত জানানো হলেও তাদের নিজের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনায় সেখানে থাকা উপযুক্ত হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ায় এই উদ্বেগ আরও জোরালো হয়েছে।

এদিকে আলাদা এক ঘটনায় ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার আবেদন প্রত্যাহার করেছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশ নিতে গিয়ে ইরান দলের সাতজন সদস্য শুরুতে আশ্রয় চেয়েছিলেন।

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোয় দেশে তাদের ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছিল বলে জানা যায়। অধিনায়কের সিদ্ধান্ত বদলের পর এখন মাত্র দুইজন প্রতিনিধি অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের অবস্থান বদলাতে তাদের পরিবারের ওপর চাপ দেওয়া হয়েছিল। যদিও ইরানি কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ করেছে, অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সেখানে থেকে যেতে চাপ দিচ্ছে।

আরও পড়ুন

বর্তমানে ইরানে ফেরার অপেক্ষায় থাকা খেলোয়াড়রা কুয়ালালামপুরের একটি হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন বলেন, নারী দলের সদস্যদের ভবিষ্যৎ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, আমরা সেটিকে সম্মান জানাব,বলেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ