ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌম্য ৩ ম্যাচেই কেন বেঞ্চে, ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দলে থেকেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। পুরো সিরিজ জুড়ে তাকে ডাগআউটেই বসে থাকতে হয়েছে। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

সিরিজ শেষে সেই প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার কারণেই সৌম্যকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

মিরাজ বলেন, আমরা দেখেছি কিছুদিন ধরে সৌম্য ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেটেও ও খুব একটা ভালো ছন্দে ছিল না। তবে আমরা খুশি, ও যেভাবে পরিশ্রম করেছে এবং সর্বশেষ সিরিজে ভালো খেলেছে।

তিনি আরও জানান, ওপেনিং জুটিতে অন্যদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল দলের। তানজিদ তামিম আগের সিরিজে খেলেনি, তখন সৌম্য ও সাইফ ব্যাট করেছিল। আমাদের পরিকল্পনা ছিল এবার তামিম ও সাইফকে দিয়ে ওপেন করানো, বলেন অধিনায়ক।

এদিকে সিরিজ চলাকালে বাউন্ডারিতে পানি হাতে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি ১৪ মার্চ ফেসবুকে পোস্ট করেছিলেন সৌম্য সরকার। কোনো ক্যাপশন না থাকলেও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। পরে সৌম্যর স্ত্রীও একটি পোস্টে লেখেন, পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৭৯টি ওয়ানডে ম্যাচ খেলা সৌম্য সরকার দলের বর্তমান সদস্যদের মধ্যে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। সর্বশেষ ওয়ানডেতে ৯১ রানের ইনিংস খেলার পরও পাকিস্তান সিরিজের তিন ম্যাচেই তাকে একাদশের বাইরে রাখা হয়।

অন্যদিকে ওপেনার তানজিদ তামিম ছন্দে থাকলেও সাইফ হাসান পুরো সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। এ কারণে শেষ ম্যাচে সৌম্যকে সুযোগ না দেওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, আজ হয়তো সাইফকে বাদ দেওয়া যেত। কিন্তু যেহেতু ওরা দুই ম্যাচ খেলেছে, উইকেট সম্পর্কে তাদের ধারণা ভালো ছিল। আজ সৌম্য খারাপ খেললে ওর ওপরও চাপ পড়ত, সাইফের ওপরও চাপ পড়ত।

আরও পড়ুন

দলের পরিকল্পনা ব্যাখ্যা করে অধিনায়ক জানান, ভবিষ্যতে ব্যাটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার সংস্কৃতি তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট।

মিরাজ বলেন, একটা ব্যাটারকে সুযোগ দিলে ৩-৪ ম্যাচ সুযোগ দেওয়া উচিত। সৌম্য যখন আবার খেলবে, তখনও সে পর্যাপ্ত সুযোগ পাবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি
তুমি এখন বাংলাদেশে নেই, যে কারণে মিরাজকে এ কথা বললেন স্টার্ক
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?
হঠাৎ টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য, ঘটনা কী