ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পেট ভরে খেলেও কেন আবার খিদে পায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত

ভালো করে খাওয়ার পরও কিছুক্ষণ না যেতেই আবার ক্ষুধা লাগে—এমন অভিজ্ঞতা অনেকেরই। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও, এর পেছনে লুকিয়ে থাকে শরীরের কিছু প্রধান সংকেত। বিশেষজ্ঞদের মতে, শুধু কতটা খাচ্ছেন তা নয়, কী খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন—সবই এর সঙ্গে জড়িত।

প্রথমেই আসে খাবারের গুণগত মান। শুধু ভাত বা মিষ্টিজাতীয় খাবার খেলে পেট দ্রুত ভরে গেলেও তা বেশিক্ষণ থাকে না। প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম বা মাছ—পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে। একইভাবে আঁশযুক্ত খাবার যেমন সবজি, ফল ও ডাল হজম হতে সময় নেয়। ফলে ক্ষুধা দেরিতে লাগে।

শরীরের ভেতরেও রয়েছে কিছু সংকেত ব্যবস্থা। পেট ভরলে পাকস্থলী একটু প্রসারিত হয় এবং মস্তিষ্কে তৃপ্তির বার্তা পাঠায়। কিন্তু যদি খাবারের পরিমাণ কম হয় বা খুব হালকা হয়, তাহলে এই সংকেত ঠিকমতো পৌঁছায় না। ফলে দ্রুত আবার ক্ষুধা অনুভূত হয়।

আরও একটি বড় কারণ হলো শরীরের হরমোনের ভারসাম্য। এমন একটি হরমোন আছে, যা মস্তিষ্ককে জানায় পেট ভরে গেছে। অনেক সময় এই হরমোন ঠিকমতো কাজ না করলে পেট ভরা থাকলেও ক্ষুধা লাগতে পারে। বিশেষ করে যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

আরও পড়ুন

এছাড়া দৈনন্দিন অভ্যাসও বড় ভূমিকা রাখে। অনেকেই মোবাইল দেখার সময় বা টিভি দেখতে দেখতে খেয়ে ফেলেন। এতে মনোযোগ থাকে না। ফলে পেট ভরার অনুভূতি ঠিকমতো আসে না। আবার খুব দ্রুত খেলে মস্তিষ্ক বুঝে ওঠার আগেই খাবার শেষ হয়ে যায়।

মানসিক চাপ, কম ঘুম বা অতিরিক্ত কাজের চাপও ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। এমনকি অতিরিক্ত শরীরচর্চা করলেও শরীর বেশি খাবার চাইতে পারে।

কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারে প্রোটিন ও আঁশ রাখা জরুরি। ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। খাওয়ার আগে বা সঙ্গে পানি খেলে উপকার পাওয়া যায়। পাশাপাশি মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুমও খুব জরুরী।

খাওয়ার পরও ক্ষুধা লাগা কোনো রোগ নয়। বরং এটি আপনার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ছোটখাটো ভুলের ইঙ্গিত। যা একটু সচেতন হলেই ঠিক করা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, ১৯ পদে চাকরি পাবেন ৭৫৩ জন
৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 
ফার্নেস তেলের দামে বড় লাফ