ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:০১ পিএম
ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে।ছবি: সংগৃহীত

হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন ডায়েটে বাদামজাতীয় খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আখরোট বর্তমানে স্বাস্থ্যবিশেষজ্ঞদের কাছে অন্যতম সুপারফুড হিসেবে বিবেচিত হচ্ছে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী।

বিশেষজ্ঞদের মতে, আখরোট শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, যা হৃদরোগ, কোলেস্টেরল বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং দ্রুত বার্ধক্যের মতো সমস্যার সঙ্গে সম্পর্কিত।

চিকিৎসক আলোক চোপড়ার মতে, প্রদাহ কমাতে আখরোট অত্যন্ত কার্যকর। এটি দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

কতটা আখরোট খাওয়া উচিত?

বিশেষজ্ঞরা জানান, পরিমিত মাত্রায় আখরোট খাওয়া জরুরি।প্রায় ২৮ গ্রাম বা এক মুঠো আখরোটেই শরীর প্রয়োজনীয় উপকার পেতে পারে। এই পরিমাণ আখরোটে প্রায় ২.৫ গ্রাম উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে সহায়তা করে। তবে এর বেশি নিয়মিত না খাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা।

কীভাবে ডায়েটে রাখবেন আখরোট?

শুধু কাঁচা আখরোটই নয়, দৈনন্দিন খাবারের বিভিন্ন পদেও এটি যোগ করা যেতে পারে। যেমন,

*) ওটমিল বা স্মুদিতে মিশিয়ে

*) দই বা ভাতের সঙ্গে

*) সালাদ ও স্বাস্থ্যকর চাটে ছড়িয়ে

*) স্বাস্থ্যকর ডিপ বা সস তৈরিতে

বিশেষজ্ঞদের মতে, আখরোট কেক বা মাফিনে ব্যবহার করা গেলেও স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করাই সবচেয়ে ভালো।

উল্লেখ্য, নিয়মিত ও পরিমিত আখরোট গ্রহণ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
আজ বিশ্ব হার্ট দিবস
দেশে মোট মৃত্যুর ৩৪ শতাংশই হৃদরোগে
হার্ট অ্যাটাকের প্রথম ৫ মিনিটে যে ভুলগুলো এড়ালে বাঁচতে পারে প্রাণ 
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি