মেয়েদের আসল সৌন্দর্য শাড়িতে
বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ, আর সেই উৎসব-আমেজে বাঙালির চিরন্তন ঐতিহ্য শাড়ি। হাজার বছর ধরে নারীর রূপের বহুমাত্রিক প্রকাশ ঘটাতে শাড়ির জুড়ি মেলা ভার। তবে যুগে যুগে ফ্যাশনের পালাবদলে নানা আধুনিক পোশাকের আগমন ঘটলেও একটি প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় আর তা হলো মেয়েদের আসল সৌন্দর্য কি আসলেই শাড়িতে?
ঐতিহ্যের সাথে আভিজাত্যের মেলবন্ধনবাঙালি নারীর সাজপোশাকে শাড়ি কেবল একটি সাধারণ পরিধেয় বস্ত্র নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই আমাদের সংস্কৃতির সাথে শাড়ি গভীরভাবে জড়িয়ে আছে। বলা হয়ে থাকে, শাড়ির মতো এমন মার্জিত পোশাক নারীর শরীরের গঠন ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আর দ্বিতীয়টি নেই।
সুতি, তসর, ঢাকাই জামদানি, কাঁথাস্টিচ কিংবা বেনারসি প্রতিটি শাড়ির বুননে