সোনারগাঁয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ মে ২০২৫ , ০৩:০৯ পিএম


সোনারগাঁয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় পানিতে পড়ে দুই শিশু ডুবে মারা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ৬ নম্বর ওয়ার্ড পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের হাবিবুরের বাবা হানিফ মিয়া বলেন, বাড়ির পাশে খালি জায়গায় জুনায়েদ ও হাবিবুরসহ কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় পুকুরে বল পড়ে গেলে সেটা নিতে গিয়ে পানিতে পরে জুনায়েদ ও হাবিবুর নামের দুই শিশু ডুবে মারা যায়। পার্শ্ববর্তী এক মহিলা দেখে তাদের বাড়িতে খবর দিলে পানি থেকে তুলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission