ঈদ আয়োজনের পঞ্চম দিন

আরটিভিতে মুশফিক ফারহানের ‘তুই জীবন’

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জুন ২০২৪ , ০৫:৫৪ পিএম


আরটিভিতে মুশফিক ফারহানের ‘তুই জীবন’
ছবি : আরটিভি

জুঁই এবং হাসান সম্পর্কে কাজিন হলেও জুঁই হাসানকে আলাদা নজরে দেখে৷ কিন্তু হাসানের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশটা কম৷ কারণ, জুঁই তার বাবা রায়হান সাহেবকে বাঘের মতো ভয় করে। তিনি গম্ভীর ও এক রোখা হলেও এলাকায় তার সুনাম রয়েছে। সবাই শ্রদ্ধার চোখে দেখে৷ কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তিনি হাসানকে মোটেও ভালো চোখে দেখেন না৷ 

বিজ্ঞাপন

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘তুই জীবন’। এটি পরিচালনা করেছেন মো: তৌফিকুল ইসলাম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও আয়সা খান।

বিজ্ঞাপন

নাটকটি নিয়ে ফারহান বলেন, ‘তুই জীবন’ নাটকের গল্পটা বাস্তবধর্মী। আশাকরি, দর্শকদের ঈদ আনন্দে এটি ভিন্ন মাত্রা যোগ করবে। 

ঈদের পঞ্চম দিন (২১ জুন) রাত ৯ টা ৩০মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission