বুধ-বৃহস্পতিবার অফিস খোলা নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪ , ০৯:৩১ পিএম


বুধ-বৃহস্পতিবার অফিস খোলা নিয়ে যা জানা গেল
ফাইল ছবি

আগামী দুদিনও চার ঘণ্টা অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবি ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission