১৩ মাস পর নিখোঁজ যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬ , ০৬:০৩ পিএম


১৩ মাস পর নিখোঁজ যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

কুমিল্লায় ১৩ মাস পর নিখোঁজ দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি এটিএম তারিকুল ইসলামের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে মহানগরীর ঠাকুরপাড়ার এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

জেলা ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, ২০১৫ সালের ২ জুলাই নিখোঁজ হন তিনি। টিটুর সন্ধান না পেয়ে চলতি বছরের ৮ মার্চ টিটুর মা আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, রোববার রাতে সন্দেহভাজন আসামি সফিকুল ইসলাম লিমনকে গ্রেপ্তার করায় টিটুকে হত্যার পর লাশ গুম করার তথ্য বেড়িয়ে আসে। লিমন ও তার কয়েকজন সহযোগী ২ জুলাই রাতে ঠাকুরপাড়া শ্মশানঘাটে টিটুকে গুলি করে হত্যা করে। প্রথমে পরিত্যক্ত বাড়িতে তার মরদেহটি মাটি চাপা দেয়। পরে সেপটিক ট্যাংকে লাশ গুম করে রাখে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission