মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০১:০০ এএম


পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি : সংগৃহীত

মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে হিট স্ট্রোকে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুর দেড়টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোটবোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি বাসচালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, বুধবার সকাল ১০টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র‌্যালিতে অংশ নেয় সাজু। র‌্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে তিনি হিট স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission