শরীয়তপুরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৬:০১ পিএম


শরীয়তপুরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
ছবি: আরটিভি

শরীয়তপুরে পুকুরে ডুবে জামিলা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের বেপারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলার সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. কাউছার বেপারির মেয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুপুরে পুকুরে ডুবে যায়। পরে তার পরিবারের সদস্যরা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় সখিপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission