খাল থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৪:৩৮ পিএম


খাল থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, জোয়ারের পানিতে মরদেহটি খালে চলে এসেছে। মরদেহটি সিংহভাগ গলিত। বয়স আনুমানিক ৪২ বছর।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকার খালের মধ্যে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে কালকিনি থানা পুলিশ ও নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, খালে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি প্রায় সবটাই গলিত। চেহারা চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে কমপক্ষে এক সপ্তাহ আগে মরদেহটি নদীতে ভাসমান ছিল। পরে জোয়ারের পানিতে মরদেহটি খালে ঢুকে পড়ে। নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission