ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

অজানা কারণে দৌলতদিয়া ঘাটে বন্ধ সিসি ক্যামেরা, তৎপর অপরাধীরা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১০:৫৪ এএম

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার বলা হয় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটকে।

দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী পদ্মা পাড়ি দেয়। লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিতে ঘাটে আসা এসব যাত্রীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।

ঘাটে সক্রিয় থাকা পকেটমার, ছিনতাইকারী, মলমপার্টি, দালালসহ বিভিন্ন ধরনের অপরাধীদের দৌরাত্ম্য কমাতে ২০১৬ সালে দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। তবে স্থাপনের পর থেকেই অপরাধীদের গলার কাটা হয়ে যাওয়া এসব ক্যামেরা বেশি দিন আলোর মুখ দেখতে পারেনি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে ঘাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের স্থাপিত সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অজানা কারণে বিকল রয়েছে। ক্যামেরাগুলো বিকল থাকায় ঘাট এলাকায় বিভিন্ন অপরাধী চক্রের দৌরাত্ম্য কয়েকগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও ঘাট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জুন মাসে রাজবাড়ীর তৎকালীন পুলিশ সুপার জিহাদুল কবির দৌলতদিয়া ঘাটকে অপরাধমুক্ত ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেন। সিসি ক্যামেরাগুলো স্থাপনের পর থেকে ঘাটে দালাল চক্রের দৌরাত্ম্যসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রেখে আসছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরাগুলো বিকল হয়ে পড়ে থাকলেও অদৃশ্য কারণে এ ক্যামেরাগুলো সচল করার কোনও উদ্যোগ নেয়া হয়নি।

অভিযোগ রয়েছে, সিসি ক্যামেরা স্থাপনের পর থেকেই ঘাট সংশ্লিষ্ট অপরাধীরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে করতে ক্যামেরার ক্যাবল (সংযোগ তার) কাটা, ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখাসহ বিভিন্নভাবে ক্যামেরাগুলো বিকল করে রাখতো। কিন্তু তৎকালীন পুলিশ সুপারের নির্দেশনায় খুব কম সময়ের মধ্যেই তা মেরামত করে সচল করা হতো। এছাড়া ঘাটে কর্তব্যরত পুলিশ সদস্যরাও ক্যামেরাগুলো সচল রাখতে এর প্রতি বিশেষ নজর রাখতেন। কিন্তু সিসি ক্যামেরা স্থাপনের চার মাসের মাথায় পুলিশ সুপার জিহাদুল কবির রাজবাড়ী থেকে পাবনা জেলায় বদলী হয়ে যান। এরপর থেকেই সিসি ক্যামেরাগুলো যেন অভিভাবকহীন হয়ে পড়েছে।

-----------------------------------------------------
আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
-----------------------------------------------------

ঘাট সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন, সিসি ক্যামেরা না থাকায় স্থানীয় দালাল চক্র নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়ে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। এতে করে দীর্ঘ সময় যানবাহন আটকে থেকে ঘাটে সাধারণ যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগ পোহান। আর এরই মধ্যে সংঘবদ্ধ দালাল চক্র আরও সক্রিয়তার সঙ্গে তাদের কর্মকাণ্ড চালান।

অভিযোগ রয়েছে, দৌলতদিয়া ঘাটে দালাল না ধরলে কোনও পণ্যবাহী ট্রাক ফেরির সিরিয়াল পায় না। এছাড়া ছিনতাই পকেটমারের মতো ঘটনা তো প্রতিনিয়তই ঘটে চলেছে।

একে ট্রাভেলস পরিবহনের দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, ঘাটের সিসি ক্যামেরাগুলো সচল থাকলে ঘাট এলাকার সব ধরনের অনিয়ম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। অনেকটা অসুবিধায় থাকে অপরাধী চক্র। দ্রুত সিসি ক্যামেরাগুলো চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারা জানান, দালালদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে মাঝে মধ্যেই গোয়েন্দা পুলিশ ঘাটে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। সিসি ক্যামেরাগুলো সচল থাকলে দালালসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আরও অনেক সহজ হবে।

বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরাগুলো অচল হয়ে পরে আছে। এতে করে ঘাট এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা যাচ্ছে না।

ট্রাফিক ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, গত মার্চ মাসে রাজবাড়ীর নতুন পুলিশ সুপার যোগদানের পরই তিনি ঘাটের সিসি ক্যামেরাগুলো সচলের উদ্যোগ নেন। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি শিগগিরই সবগুলো সিসি ক্যামেরা সচল করা সম্ভব হবে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সিসি ক্যামেরার আওতায় কক্সবাজার শহর
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটুরিয়া ঘাটে সিসি ক্যামেরা
শাবিপ্রবির নিরাপত্তায় বসছে সিসি ক্যামেরা