কালিহাতিতে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ০১ মে ২০২০ , ০৭:৪৫ পিএম


কালিহাতিতে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণ
টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতিতে এক ইলেকট্রনিক্স মেকানিকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর ৫ বছর বয়সী ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ঘটনা ঘটায়।

মেকানিক আব্দুল মান্নান (৪৫) উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে ও বর্তমান পাইকড়া ইউপি সদস্য আব্দুল জলিলের চাচাতো ভাই।

ভুক্তভোগী ওই নারী জানান, মাস খানেক আগে একদিন সন্ধ্যায় টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার সময় মান্নান আমার বাড়িতে ঢুকে ৫ বছর বয়সী ঘুমন্ত ছেলের ঘরের দরজায় তালা লাগিয়ে আমার ঘরে ঢুকে। শব্দ পেয়ে কে কে বলতে বলতে আমি ঘরে ঢুকলে ছেলেকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। দীর্ঘদিন যাবৎ মান্নান আমাকে উত্যক্ত করতো।

পরে মান্নানের ছবির সঙ্গে আমার ছবি মিলিয়ে ফেসবুকে ছাড়লে ওর বউ, ভাই ও বাবাকে জানালে তারা শাসন করে এবং আর কখনও কিছু করবেনা বলে জানায়। মান্নানের হুমকি ও সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও মান্নান গোপনে ভিডিও করে এখন তা প্রচার করছে। আমি এর কঠিন বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মান্নান মুঠোফোনে জানান, আমি কিছু বলতে পারবোনা, সরাসরি আপনার সঙ্গে দেখা করে কথা বলি! এক প্রশ্নের জবাবে সে বলে ওই মেয়ে আমার নাতনি হয়, সে হিসাবে ফ্রি ভাবে চলা-ফেরা ও বাড়িতে হঠাৎ হঠাৎ যাতায়াত করতাম। ভিডিওর বিষয়ে সে বলেন, ভিডিওটি কিভাবে কি হয়েছে আমি বলতে পারবোনা।

এ বিষয়ে কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission