ঢাকা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
সর্বশেষ
●
LIVE
English
জাতীয়
রাজনীতি
রাজধানী
দেশজুড়ে
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলা
লাইফস্টাইল
আইন-বিচার
চাকরি
বিজ্ঞান
সোশ্যাল মিডিয়া
ধর্ম
আবহাওয়া
তথ্যপ্রযুক্তি
শিক্ষা
স্বাস্থ্য
মুক্তমত
প্রবাস
মিডিয়া
শিল্প-সাহিত্য
YouTube
শেয়ারবাজার
ফিচার
বাংলা কনভার্টার
লাইভ টিভি
ভিডিও
ছবি
অ্যান্ড্রয়েড
আইফোন
আর্কাইভ
আরটিভি প্লাস
আমাদের সঙ্গেই থাকুন
দেশজুড়ে
রাজশাহী
সিরাজগঞ্জ
উল্লাপাড়া
উল্লাপাড়া
সিরাজগঞ্জ সদর
শাহজাদপুর
রায়গঞ্জ
বেলকুচি
তাড়াশ
চৌহালি
কাজীপুর
কামারখন্দ
উল্লাপাড়া
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন বিক্রি হয়ে গেছে জমি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে।
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসা, ছয় জনকে ধরে পুলিশে দিল জেন-জিরা
যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেললাইনের পাশে মিলল আরেক মরদেহ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭
বাস চলে গেল সড়কের বাইরে, প্রাণ হারালেন দর্জি
বালুবাহী ট্রাক উঠে গেল সার্ভিস লেনে শ্রমিকদের ওপর, অতঃপর...
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন নাটোরে গ্রাহকদের পেটালেন পাম্পকর্মীরা, ঘটনা কী নিহতরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিকের সঙ্গে ওই এলাকায় সড়কসংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। যমুনা সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আরটিভি/এমআই
টাঙ্গাইলে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় স্বপন শিকদার (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন শিকদার উপজেলার এলেঙ্গা পৌরসভার মুশুন্দিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। আরও পড়ুন টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপন শিকদারের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এমএম
কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষের জেরে কলেজছাত্র নিহত, আহত ৫
কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম ওই গ্রামের বাসিন্দা ওসমান গনির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। গত ঈদেও দুই গ্রুপ আলাদাভাবে ঈদের নামাজও আদায় করে। আরও পড়ুন জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তবে ঘটনার একদিন আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ৬ জন আহত হন। পরে নাঈমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, কবরস্থানের জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আরটিভি/এমআই
ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলে দুই পক্ষের সংঘর্ষ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের জামাতের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন পুকুরে পড়ে যায়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিশেষ করে ঈদের নামাজ উপলক্ষে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে ঈদের জামাত আদায় শেষে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। আরও পড়ুন শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, নিহত ৩ শিশু কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসকে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মোহাম্মদ আমির আলী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে এবং শরীফ উদ্দিন একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। আরও পড়ুন খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, অতঃপর... পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। আরটিভি/এমএইচজে
টাঙ্গাইলে রেললাইনে ফাটল, ট্রেন চলাচল সাময়িক বিঘ্ন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি রেললাইনে ফাটল দেখা দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে ১১৬ নম্বর ব্রিজের ওপর ট্রেন চলাচলের সময় বিকট শব্দের পর স্থানীয়রা ফাটল দেখতে পান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক মেরামত করেন এবং সাময়িকভাবে ট্রেন চলাচল শুরু হয়। স্থানীয়রা জানান, ট্রেন চলাকালীন হঠাৎ বিকট শব্দ হয়, এরপর রেললাইনে ফাটলের কথা জানতে পারেন। রেলওয়ে কর্মকর্তারা খবর পেয়ে তৎক্ষণাৎ সনাতন পদ্ধতিতে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন। আরও পড়ুন হাজতখানায় দুই আওয়ামী লীগ নেতার ভূরিভোজের আয়োজন ইব্রাহীমাবাদসহযোগী স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে অন্য জায়গা থেকে রেল নিয়ে আসা হয় মেরামতের কাজের জন্য। তিনি জানান, ঠান্ডার প্রভাবে ভোরের দিকে রেললাইন ফাটলে এ সমস্যা দেখা দিতে পারে। কাজ দ্রুত শেষ করে রেললাইন সম্পূর্ণ নিরাপদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আঞ্চলিক যোগাযোগের এই গুরুত্বপূর্ণ রেলপথে চলাচল পুনরায় স্বাভাবিক রাখতে রেল কর্তৃপক্ষ যত্নবান হওয়ার পাশাপাশি যাত্রীদেরও নিরাপদ যাত্রার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছে। আরটিভি/এসকে
আরও