ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্ধুদের আয়োজনে ক্যাম্পাসে বর-কনের গায়ে হলুদ

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
 ছবি: আরটিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্কুল মাঠে খুব সাধারণ অনুষ্ঠিত হলো গায়ে হলুদ। ডালা, কুলা, চালুন দিয়ে শিক্ষার্থীদের বানানো গায়ে হলুদের মঞ্চ। কিছুক্ষণ পর বর-কনে এসে উপস্থিত। হইহুল্লোড়ে হুলুদ মাখা শুরু।

বসন্তের এক পড়ন্ত বিকেলে ব্যতিক্রমী এই গায়ে হলুদ আয়োজনের সাক্ষী হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি স্কুল মাঠে একদল তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে মুখর হয়ে উঠেছিল শিক্ষাঙ্গন।

বর বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম ফাহিমুল্লাহ এবং কনে একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়ার গায়ে হলুদের এই আয়োজন সবার কাছে স্মরণীয় হয়ে থাকল।

শিক্ষার্থীরা বলেন, গায়ে হলুদের এ আয়োজন বর-কনের পরিবারের লোকজন কেউ করেনি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে কনে সুমাইয়ার বান্ধবী সাবিহা ইসলাম জানান, সবার পক্ষে বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা বন্ধু-বান্ধবীরা মিলে এই ভিন্নধর্মী হলুদের আয়োজন করেছি। এটি শুধুমাত্র একটি আনন্দের মুহূর্ত নয়, বরং আমাদের বন্ধুত্ব ও একে অপরকে সমর্থন করার প্রতীক।

চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতই প্যান্ডেল টানিয়ে ফুল পাতা দিয়ে সাজিয়ে, হলুদ, আবির মাখিয়ে সম্পূর্ণ করা হয়েছে সকল আনুষ্ঠানিকতা, সাথে ছিল বাহারি রকমের খাবার, কেক আর ফলমূল। হলুদে তাদের বন্ধুরাসহ অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও অনুজরা।

বর গোলাম ফাহিমুল্লাহর কাছে ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, এটা কখনও ভাবিনি। আজকের এই বিশেষ দিনটি আমাদের জীবনে চিরকাল মনে থাকবে। আমি অনেক বেশি আনন্দিত এবং এই অসাধারণ মুহূর্তটা বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই আনন্দিত। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে।

আরটিভি/এএএ-টি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছিল কর্তৃপক্ষ। আরটিভি/এএ 
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।  আরটিভি/এসআর
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবেই চিরস্মরণীয় থাকবেন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের প্রস্তাব দেন। এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আরটিভি/এসআর
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন এলাকায় অন্তত আধঘন্টা ঢাকাগামী লেন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা, 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে', 'ইন্টেরিম জবাব দে, খুনী কেন বাহিরে', 'গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদী হবো', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' স্লোগান দিতে থাকে। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, আমরা ইনকিলাব মঞ্চের সাথে সংহতি জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। ইন্টেরিমকে জানিয়ে দিতে চাই যারা হাদী ভাইকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নাহলে ছাত্রজনতা সারা বাংলাদেশ বন্ধ করে দিবে। কর্মসূচিতে অংশ নেওয়া ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী মাজেদুল ইসলাম সজিব বলেন, হাদি ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আরও পড়ুন এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি আরেক শিক্ষার্থী রসায়ন বিভাগের মেহেদী হাসান বলেন, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, নির্বাচনের আগেই শহীদ হাদি ভাইয়ের হত্যাকারীকে দেশে এনে জনসম্মুখে বিচার নিশ্চিত করে দূষ্টান্ত তৈরি করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলমান থাকবে। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরটিভি/একে
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। আরও পড়ুন জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আরটিভি/একে
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
আরও পড়ুন
বোনের গায়ে হলুদের দিনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের মাতম
গায়ে হলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বর-কনে
শিক্ষার্থীদের দুই পক্ষের মারামারি, হাবিপ্রবি ছাত্র সাময়িক বহিষ্কার
নতুন ধানের জাত উদ্ভাবন, লাগবে না সার-ওষুধ!