আত্মগোপনে তৌহিদ আফ্রিদি, বিয়ের ছবি-ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ০৫:০১ পিএম


আত্মগোপনে তৌহিদ আফ্রিদি, বিয়ের ছবি-ভিডিও ফাঁস

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই কনটেন্ট ক্রিয়েটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। 

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।

অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই।

বিজ্ঞাপন

বিয়ের বিষয়ে জানতে তৌহিদ আফ্রিদিকে একধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তার বন্ধু ঘনিষ্ঠ এক জানান, আফ্রিদির কাবিন হয়ে গেছে। পারিবারিক আয়োজনে তা হয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক আফ্রিদির ওই বন্ধু বলেন, ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।

বিজ্ঞাপন

তৌহিদ আফ্রিদির ওই বন্ধু আরও জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। 

আরটিভি/এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission