ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি। মহাব্যবস্থাপক পদমর্যাদায় ‘চিফ ল অফিসার (সিএলও)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

পদের নাম: চিফ ল অফিসার (মহাব্যবস্থাপক পদমর্যাদা)

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হাইকোর্টে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় অন্তত ১২ বছরের অভিজ্ঞতা অথবা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগ/লিগ্যাল টিমে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকসংশ্লিষ্ট বিভিন্ন আইন, চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদিসহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে। বার-অ্যাট-ল বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি বা আইন বিষয়ে বিশেষায়িত উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। ব্যাংকিং ও পেশাগত আইনবিশারদ এবং প্রার্থী কোনো ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা শিথিলযোগ্য। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে।

বয়স: সর্বনিম্ন ৫০ বছর ও সর্বোচ্চ ৬০ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থী সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্রথীকে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, বার কাউন্সিলের সদস্যপদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ণ জীবনবৃত্তান্ত এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (এইচআর), জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

আরটিভি/এফআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি জেলা, উপজেলা ও প্রবাসে নিয়োগের জন্য দক্ষ ডিজিটাল করেসপনডেন্ট খুঁজছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করুন। পদের নাম: ডিজিটাল করেসপনডেন্ট (জেলা, উপজেলা) আবেদনের যোগ্যতা: শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪০ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।   পদের নাম : ডিজিটাল করেসপনডেন্ট (প্রবাস) আবেদনের যোগ্যতা: বাংলাদেশের বাহিরে অবস্থানরত। শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪৫ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অফিস: বেঙ্গল স্কয়ার, ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২১৫। আরটিভি/একে/এআর
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
আরএফএল গ্রুপে চাকরির সুযোগ। ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ বিভাগের নাম: ব্র্যান্ড  পদের নাম: এমটিও পদসংখ্যা: ১০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা) আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান ফর গ্রিন হাউজ প্রজেক্ট অপারেশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (মিরপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা [email protected] এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এসএসসি পাসেই আবেদন করার সুযোগ পাবেন।  আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পদের বিবরণ: আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার (এসও)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড পদের নাম: সেলস অফিসার (এসও) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/বিবিএস/এমবিএ অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৩৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Prome Agro Foods Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বিভাগের নাম: জেনারেল পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩৩,০০০-৪৭,৮০০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
আরও পড়ুন
ব্যাংক পরিচালকদের সভা-সম্মানীর নিয়মে পরিবর্তন
ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
মঙ্গলবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ