কেন্দ্রীয় কারাগারের দুস্থ বন্দিদের মাঝে লুঙ্গি-টিশার্ট বিতরণ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০৬:৫৭ পিএম


ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জে) দুস্থ বন্দিদের মাঝে লুঙ্গি ও টিশার্ট বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৬ জুন) কারা অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টিশার্ট বিতরণ করা হয়েছে।

এসময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার এ কে এ এম মাসুম, ডেপুটি জেলার দেলোয়ার জাহান, নুরুল মুবিন, হাশেম রেজা ও তানজিল হোসেন উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission