৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৬:৫৪ পিএম


৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিবছর যথাযথ মর্যাদায় এই তিনটি দিবস পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং বাকি দুটি দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ও জনতার আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিতি পান।

বিজ্ঞাপন

আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

বিজ্ঞাপন

আরটিভি/টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission