যাদের জন্য ৭০ হাজার ফেরেশতা রহমত কামনা করেন

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মার্চ ২০২৪ , ১১:৪৫ পিএম


যাদের জন্য ৭০ হাজার ফেরেশতা রহমত কামনা করেন

মহান আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি গুণবাচক নামের উল্লেখ থাকা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। এই তিন আয়াতের মধ্যে মহান আল্লাহ তাঁর সুন্দর সুন্দর নাম তুলে ধরেছেন। যেসব ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই তিন আয়াত তেলওয়াত করেন তাদের জন্য ৭০ হাজার ফেরেশতা রহমত কামনা করেন।

বিজ্ঞাপন

হজরত মাকাল ইবনে ইয়াছার (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে তিন বার ‘আউজু বিল্লাহিস সামিইল আলিমি মিনাশ শাইতনির রাজিম’সহ সুরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে, তার জন্য মহান আল্লাহ ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সে ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আল্লাহতায়ালার রহমত প্রেরণ করতে থাকবে। যদি ওই দিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 

আর যে ব্যাক্তি সন্ধ্যার সময় এ আয়াতগুলো তেলাওয়াত করবে তার জন্যও মহান আল্লাহ ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। যারা তার ওপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ওই রাতে সেই ব্যক্তির মৃত্যু হয় তবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। (মুসনাদে আহমদ, হাদিস ১৯৭৯৫)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission