যাত্রাবাড়ীতে চাপাতিসহ তিন ডাকাত গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০২:১৯ পিএম


যাত্রাবাড়ীতে চাপাতিসহ তিন ডাকাত গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চাপাতিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার দিনগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদে পুলিশ খবর পায় যে, যাত্রাবাড়ীতে কয়েকজন যুবক শহীদ ফারুক রোডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি ইউনিট সেখানে অভিযান চালিয়ে তাদেরকে তখনি আটক করে। সেসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটকের পর তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হায়দার, মো. রাজীব ও সালাউদ্দিন। এরা পেশাগত ডাকাত বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission