ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:০৯ এএম
ছবি-এএফপি

ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

১০:৪২, জুন ২১

১৪০ রানের মামুলি পুঁজি দাঁড় করানোর পর দ্রুতই উইকেটের দরকার ছিল বাংলাদেশের। তবে সেটি পারেননি টাইগার বোলাররা। ওপেনিংয়ে হেড ও ওয়ার্নারের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া ইনিংসে ১১ দশমিক ২ ওভারের পর অ্যান্টিগায় বৃষ্টিতে আর খেলা হয়নি। ১১ দশমিক ২ ওভার পর ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে ছিল অজিরা। শেষ পর্যন্ত ফলে সে ব্যবধানেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।

বিস্তারিত : অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইট শুরু বাংলাদেশের

ওয়ার্নারের ফিফটির পর আবার বৃষ্টি

১০: ০২, জুন ২১

তাসকিনকে ফ্লিক করে ছক্কায় ফিফটি পূর্ণ করেন ওয়ার্নার। বিশ্বমঞ্চে নিজের অষ্টম ফিফটি হাঁকাতে ৩৪ খেলেছেন এই ওপেনার। পরের বলে দলীয় ১০০-ও পূর্ণ হয়েছে। এরপর ফের হানা দিয়েছে বৃষ্টি।

১১ দশমিক ২ ওভার শেষে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

১০ ওভার শেষে...

০৯: ৫২, জুন ২১

১০ ওভারে বাংলাদেশ ৬৭/২

১০ ওভারে অস্ট্রেলিয়া ৮০/২

প্রথম ১০ ওভারে সাকিবকে আক্রমণে দেখা যায়নি। মেহেদী একাই করেছেন ৪ ওভার।

রিশাদের দ্বিতীয়

০৯: ৪৬, জুন ২১

হেডের পর অজি অধিনায়কের উইকেটও নিজের ঝুলিতে পুরলেন রিশাদ। তার বলে সুইপের চেষ্টা করে এলবিডব্লুর ফাঁদে পড়েন মার্শ। রিভিউ নিলেও কাজে আসেনি। আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে পথ ধরেন তিনি। এতে ৪ রানের মধ্যে ২ উইকেট হারাল অজিরা।

প্রথম ব্রেকথ্রু রিশাদের

০৯: ৪১, জুন ২১

উইকেটের খোঁজে রিশাদকে আক্রমণে এনেছিলেন শান্ত। তবে বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ৩০ মিনিট পর ফের খেলা শুরু হয়। এই ওভারে পঞ্চম বলে রিশাদের হাত ধরে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ট্রাভিস হেডের বিদায়ে ভেঙেছে তাদের ৬৫ রানের জুটি।

এটি চলতি বিশ্বকাপে হেড-ওয়ার্নারের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানের জুটি গড়েছিলেন তারা।

থেমেছে বৃষ্টি!

০৯: ২৯, জুন ২১

বৃষ্টি থেমেছে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে খেলা শুরু হবে। তবে কোনো ওভার কমেনি।

বেরসিক বৃষ্টি...

০৯: ১১, জুন ২১

৬ দশমিক ২ ওভারের পর ডিএলএস স্কোর ৩৫। মানে ২৯ রানে এগিয়ে অজিরা।

উইকেটের খোঁজে আক্রমণে রিশাদ। তার দ্বিতীয় বলে বাউন্ডারির পর বৃষ্টিতে খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা।

পাওয়ারপ্লে...

০৯: ০৯, জুন ২১

পাওয়ারপ্লেতে বাংলাদেশ ৩৯/১

পাওয়ারপ্লেতে অস্ট্রেলিয়া ৫৯/০

পাওয়ার প্লে'র প্রথম তিন ওভারই করেছেন শেখ মেহেদী। বাকি ৩ পেসার ৩ ওভার। তবে প্রয়োজনীয় উইকেট মেলেনি। উল্টো ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দিচ্ছেন অজি দুই ওপেনার।

তাসকিন-মোস্তাফিজে ২৮ রান

০৯: ০২, জুন ২১

তাসকিনের প্রথম ওভারে ১৫ রান তুলেছিলেন অজি দুই ওপেনার। এরপর পাওয়ারপ্লের মধ্যেই মোস্তাফিজকে আক্রমণে এনেছিলেন শান্ত। প্রথম ৪ বলে ৩ রান খরচ করে অধিনায়কের মান রেখেচিলেন। পঞ্চম বলে ছক্কা হাঁকান হেড। পরের বলে বাউন্ডারি।

৫ ওভারে ৪৯/০

ওয়ার্নারকে জীবন দিলেন হৃদয়

০৮: ৪৯, জুন ২১

তানজিম সাকিবকে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলেছিলেন ওয়ার্নার। তবে ক্যারি করা সেই ক্যাচ লুফে নিতে পারেননি হৃদয়। এতে ৫ রানে জীবন পেলেন এই ওপেনার।

২ ওভারে ১৪/০।

শুরুতেই মেহেদী

০৮: ৪৩, জুন ২১

বেশ ফর্মে আছে বাংলাদেশের পেস ইউনিট। তবে অ্যান্টিগায় অফ-স্পিনার মেহেদী হাসানকে দিয়েই শুরুটা করলেন শান্ত। এই ওভারে ৫ রানের বেশি আসেনি। রিভার্স সুইপে একটি চার মেরেছেন ওয়ার্নার।

১ ওভারে অস্ট্রেলিয়া ৫/০

১৪০ রানে থামল বাংলাদেশ

০৮: ১৫, জুন ২১

ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লে'র প্রথম ৩ ওভারে উঠেছিল মাত্র ৮ রান। পরের ৫ ওভারে ৪৯ রান। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কামিন্সের হ্যাটট্রিক

০৮: ০৯, জুন ২১

২

দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকে নাম লিখিয়েছেন কামিন্স। এর আগে, বাংলাদেশের বিপক্ষেই হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি।

আগের ওভারে জোড়া উইকেটের পর শেষ ওভারে প্রথম বলেই হৃদয়কে ফেরান তিনি। তাকে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন হৃদয়।

২ বলে ২ উইকেট

০৮: ০৩, জুন ২১

স্টয়নিসের ওভারে ১৪ রান তুলেছিলেন হৃদয়। এতে কিছুটা মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। এতে সেটি থামালেন কামিন্স। প্রথম ৪ বলে মাত্র ৫ রান খরচার পর পঞ্চম বলে মাহমুদউল্লাহর উইকেট নিয়েছেন। পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড মাহমুদউল্লাহ। পরের বলে আপার কাট করতে গিয়ে ডিপ থার্ডে থাকা জাম্পার হাতে ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান।

১৮ ওভারে ১২২/৭!

সাকিব আউট

০৭: ৫৪, জুন ২১

ইনিংসের ১৭তম ওভারে আক্রমণে এসেছিলেন আইসিসির বর্তমান এক নম্বর অলরাউন্ডার স্টয়নিস। আক্রমণে এসেই সফল তিনি। তার কাটারে ঘুরিয়ে খেলতে গিয়ে খাড়া ওপরে তুলেন সাকিব। নিজেই সহজ ক্যাচ নেন স্টয়নিস। এতে ১০ বলে ৮ রানেই থামলেন সাকিব।

দলীয় ১০০

০৭: ৫২, জুন ২১

ইনিংসের ১৬তম ওভারে এসে দলীয় ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। এখনও বাকি ৪ ওভার, হাতে আছে ৬ উইকেট।

থামলেন শান্ত

০৭: ৩৬, জুন ২১

জাম্পাকে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে হয়নি শান্তর। আবেদনে সাড়া দেন রিচার্ড ইলিংওর্থ। আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করার প্রয়োজন বোধ করেননি বাংলাদেশের অধিনায়ক। এতে ৩৬ বলে ৪১ রান থামলেন টপ-অর্ডার এই ব্যাটার।

চারে রিশাদ

০৭: ১৯, জুন ২১

এবার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে চারে ব্যাট করতে রিশাদ হোসেনকে পাঠানো হয়েছিল। ক্যারিয়ারে এর আগে কখনোই সাতের আগে ব্যাট করা হয়নি তার। তবে কাজে আসেনি হাথুরুর এই কৌশল। ম্যাক্সওয়েলকে জোরের ওপর খেলতে গিয়ে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি।

১০ ওভারে ৬৭/৩

প্যাভিলিয়নে লিটন

০৭: ১৯, জুন ২১

ক্রমেই জুটিটা বড় হচ্ছিল। তবে জাম্পার ওপর চড়াও হতে গিয়ে হতাশ করেছেন লিটন। স্লগ সুইপের চেষ্টা করেছিলেন এই ওপেনার। বলটি মিস হয়ে স্টাম্পে ঢুকেছে, এতে ২৫ বলে ১৬ রানেই থামলেন লিটন।

দলীয় ৫০

০৭: ১৫, জুন ২১

পাওয়ার প্লে শেষেই অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পাকে আক্রমণে এনেছেন মার্শ। তার প্রথম ওভারে ৮ রান উঠেছে। এর মধ্যে একটি চার-ও হাঁকান শান্ত।

অন্যপ্রান্তে স্টয়নিসকে এনেছিলেন মার্শ। তার শর্ট বলে কাট করে চার মারেন শান্ত। এতে দলীয় এবং নাজমুল-লিটন জুটিরও ৫০ রান হয়ে গেছে।

৮ ওভারে ৫৭/১।

পাওয়ারপ্লেতে ৩৯/১

০৭: ০৬, জুন ২১

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এতে প্রথম ৩ তিন ওভারে আসে মাত্র ৮ রান। তবে পাওয়ার প্লের পরের ৩ ওভারে ক্ষতি পুষিয়ে নিয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে ৩৯ রান তুলে নিয়েছেন শান্ত-লিটন জুটি।

৬ ওভারে ৩৯/১।

লিটনের বাউন্ডারি

০৭: ০৪, জুন ২১

প্রথম ১৪ বলে ছিলেন ২ রানে। এরপর স্টার্ককে টেনে মেরেছেন বাউন্ডারি। একই ওভারে আরেকটি হাঁকিয়েছেন।

প্রথম ৩ ওভারে ৮ রানের পর সবশেষ ২ ওভারে ১৯ রান তুলেছেন এই দুই ব্যাটার।

৫ ওভারে ২৭/১।

ছক্কা

০৬: ৫৪, জুন ২১

হ্যাজলউডের মেইডেন ওভারে স্ট্রাইকে ছিলেন লিটন। তবে এই পেসারের দ্বিতীয় ওভারে প্রথম বলে শুরুতেই চড়াও হন শান্ত। লেংথ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অনের ওপর দিয়ে মারেন ম্যাচের প্রথম ছক্কা।

শুরুতেই চাপ

০৬: ৪৭, জুন ২১

ইনিংসের প্রথম ৩ ওভারে ১৪ ডট বল। আর হ্যাজলউডের প্রথম ওভার তো মেইডেনই। তবে স্টার্ককে প্রথম ওভারে বাউন্ডারি হাঁকান শান্ত। অন্যদিকে দশম বলে গিয়ে রানের খাতা খুলেছেন লিটন ।

৩ ওভারে ৮/১

বোল্ড তানজিদ!

১, ৯, ৩, ০, ০

চলতি বিশ্বকাপে টাইগারদের পাঁচটি ওপেনিং জুটি

১, ৯, ৩, ০— গ্রুপ পর্বের চার ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি। এবারও সেই ০ রানেই থামল ওপেনিং জুটি। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। স্টার্কের প্রথম দুটি বল শেপে লো ফুলটস ছিল, তৃতীয়টি ফুললেংথে। এটায় ব্যাট নামিয়েও আটকাতে পারেননি তরুণ এই ওপেনার। ব্যাটের নিচে লেগে সরাসরি স্টাম্পে ঢুকেছে বল।

এর আগে, নেপালের বিপক্ষেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন এই ওপেনার। তবে এবার দুই বল বেশি স্থায়ী হয়েছেন তিনি।

একাদশ

০৬: ১৮, জুন ২১

সেমির দৌড়ে এগিয়ে যেতে দুই দলের একাদশেই পরিবর্তন আছে। অজি একাদশে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ফিরেছেন। তাদের জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস। অন্যদিকে বাংলাদেশের একাদশে জাকের আলীর পরিবর্তে অফ-স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

টস

০৬: ১৬, জুন ২১

নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পর টস হয়েছে। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

বৃষ্টিতে বিলম্বিত টস

০৬: ০৯, জুন ২১

সকালের শুরুতেই দুঃসংবাদ। টসের আগেই হানা দিয়েছে বৃষ্টি। এতে নির্ধারিত সময়ে হচ্ছে না টস। তবে জোরাল না বৃষ্টি। দ্রুতই টস হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ভাষ্য, টসে জিতলে ব্যাটিং করতে চাইবে অস্ট্রেলিয়া। বাংলাদেশেরও সেটিই করার কথা। তার সঙ্গে একমত সাবেক বাংলাদেশের ব্যাটার আতহার আলী খানও।

স্বাগতম

০৬: ০৫, জুন ২১

সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দল পেলেন বিশ্বকাপজয়ী আকবর, খেলবেন রাজশাহীতে
  দেশি ক্রিকেটার তৃতীয় সেট ২:০৮ রাউন্ড-১ চিটাং কিংস: শেখ পারভেজ জীবন দুর্বার রাজশাহী: শফিউল ইসলাম ফরচুন বরিশাল: শহিদুল ইসলাম রাউন্ড-২ ফরচুন বরিশাল: আরিফুল ইসলাম দুর্বার রাজশাহী: মহর শেখ অন্তর চিটাং কিংস: মার্শাল আইয়ু্ব   বিদেশি ক্রিকেটার দ্বিতীয় সেট রাউন্ড-১ ১:৫৫ ফরচুন বরিশাল: নান্দ্রে বার্গার খুলনা টাইগার্স: রিস টপলি   দেশি ক্রিকেটার দ্বিতীয় সেট রাউন্ড-৪ ১:৪৫ ঢাকা ক্যাপিটালস: শাহাদত হোসেন দিপু দুর্বার রাজশাহী: হাসান মুরাদ চিটাং কিংস: ফাহাতুল ফেরদাউস জাভেদ সিলেট স্ট্রাইকার্স: নাহিদুল ইসলাম খুলনা টাইগার্স: মাহমুদুল হাসান জয় রংপুর রাইডার্স: তৌফিক খান তুষার ফরচুন বরিশাল: তাইজুল ইসলাম   দেশি ক্রিকেটার দ্বিতীয় সেট রাউন্ড-৩ ১:৩০ ফরচুন বরিশাল: রিশাদ হোসেন রংপুর রাইডার্স: কামরুল ইসলাম রাব্বি খুলনা টাইগার্স: মাহফুজুর রহমান রাব্বি সিলেট স্ট্রাইকার্স: নাহিদুজ্জামান চিটাং কিংস: মারুফ মৃধা দুর্বার রাজশাহী:  আকবর আলী ঢাকা ক্যাপিটালস: মোহাম্মদ আসিফ হাসান     রাউন্ড-২ ১:৩০ দুর্বার রাজশাহী: এস এম মেহরাব হোসেন ফরচুন বরিশাল: নাইম হাসান  রংপুর রাইডার্স: ইরফান শুক্কুর চিটাং কিংস: নাইম ইসলাম খুলনা টাইগার্স: জিয়াউর রহমান সিলেট স্ট্রাইকার্স: আরিফুল হক ঢাকা ক্যাপিটালস: মুনিম শাহরিয়ার   দেশি ক্রিকেটার দ্বিতীয় সেট রাউন্ড-১ ১:২৩ ঢাকা ক্যাপিটালস: সাব্বির রহমান সিলেট স্ট্রাইকার্স: রুয়েল মিয়া খুলনা টাইগার্স: আবু হায়দার রনি চিটাং কিংস: মোহাম্মদ মিথুন রংপুর রাইডার্স: রেজাউর রহমান রাজা ফরচুন বরিশাল: এবাদত হোসেন দুর্বার রাজশাহী: সানজামুল ইসলাম   বিদেশি ‘এ’ সেট রাউন্ড-২ ১২:৩৭ ঢাকা ক্যাপিটালস: আমির হামজা রংপুর রাইডার্স: কার্টিস ক্যাম্ফার খুলনা টাইগার্স: লুইজ ফরচুন বরিশাল: পাথুম নিশাঙ্কা চিটাং কিংস: থমাস দুর্বার রাজশাহী: লাহিরু কুমারা সিলেট স্ট্রাইকার্স: সামিউল্লাহ     বিদেশি ‘এ’ সেট রাউন্ড-১ ১২:৩০ ঢাকা ক্যাপিটালস: সাইম আইয়ুব রংপুর রাইডার্স: আকিভ জাদেভ খুলনা টাইগার্স: মোহাম্মদ হাসনাইন ফরচুন বরিশাল: জেমস ফুলার চিটাং কিংস: গ্রাম ক্লার্ক দুর্বার রাজশাহী: ফায়াদ নাসিম সিলেট স্ট্রাইকার্স: রাকিম কর্নওয়েল   বি সেট রাউন্ড-২ ১২:২০ দুর্বার রাজশাহী: জিশান আলম ঢাকা ক্যাপিটালস: হাবিবুর রহমান সোহান চিটাং কিংস: পারভেজ ইমন খুলনা টাইগার্স: নাইম শেখ রংপুর রাইডার্স: মোহাম্মদ সাইফ হোসেন সিলেট স্ট্রাইকার্স: মাশরাফী বিন মোর্ত্তজা   বরিশাল: তানভীর ইসলাম   বি সেট রাউন্ড-১ বরিশাল: নাজমুল হাসান শান্ত ঢাকা ক্যাপিটালস: মুকিদুল ইসলাম চিটাং কিংস:  রংপুর রাইডার্স: সৌম্য সরকার  খুলনা টাইগার্স: ইমরুল কায়েস সিলেট স্ট্রাইকার্স: আলামীন হোসেন   দুর্বার রাজশাহী: ইয়াসির আলী   রাউন্ড-২ ১২:১০ দুর্বার রাজশাহী: জিশান আলম ঢাকা ক্যাপিটালস: হাবিবুর রহমান সোহান চিটাং কিংস: পারভেজ ইমন খুলনা টাইগার্স: নাইম শেখ রংপুর রাইডার্স: মোহাম্মদ সাইফ হোসেন সিলেট স্ট্রাইকার্স: মাশরাফী বিন মোর্ত্তজা ফরচুন বরিশাল: তানভীর ইসলাম   রাউন্ড-১ ১২:০০ দুর্বার রাজশাহী: তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালস: লিটন দাস, হাবিবুর রহমান সোহান চিটাং কিংস: শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ ইমন খুলনা টাইগার্স: হাসান মাহমুদ, নাইম শেখ রংপুর রাইডার্স: নাহিদ রানা, মোহাম্মদ সাইফ হোসেন সিলেট স্ট্রাইকার্স: রনি তালুকদার, মাশরাফী বরিশাল: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম দুর্বার রাজশাহী ১১:৫০ প্রথম সেট থেকে ড্রাফটের শুরুতে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে এই টাইগার পেসার।   স্বাগতম ১১:৩০ আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (সোমবার) সকালে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। আপডেট খবর জানতে চোখ রাখুন আরটিভিতে।  
দল পেলেন বিশ্বকাপজয়ী আকবর, খেলবেন রাজশাহীতে
১০ বছরের শিরোপা খরা কাটাল ভারত
  শিরোপা খরা কাটাল ভারত ০০: ০২, জুন ২৯ বিরাট কোহলির ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বড় লক্ষ্য দাঁড় করিয়ে বার্বাডোজে উৎসবের মঞ্চ আগেই বানিয়ে রেখেছিল ভারত। ফাইনালের মঞ্চে ডি কক আর হেনরিখ ক্লাসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়ও ছিল সময়ের ব্যাপার। তবে শেষ পর্যন্ত ঘুচল না প্রোটিয়াদের চোকার্স তকমা। ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। বিস্তারিত : কোহলি ম্যাজিকে শিরোপা খরা কাটাল ভারত     ফিফটির প্যাভিলিয়নে ক্লাসেন ২৩: ৩৬, জুন ২৯ এরপরই ছন্দপতন! পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হয়ে ২৭ বলে ৫২ রান করে ফেরেন এই ব্যাটার।     ক্লাসেন-ঝড় ২৩: ২৭, জুন ২৯ কুলদীপের করা ১৪তম ওভারে মিলারের চার-ছক্কা। এরপর অক্ষরের ওপর চড়াও হয়ে অনায়াসে দুটি ছক্কা আর দুটি চার হাঁকালেন ক্লাসেন। এতে শেষ ২ ওভারে এসেছে ৩৮ রান।  ৫ ওভারে প্রয়োজন ৩০ রান। হাতে আছে ৬ উইকেট।   ফাঁদে ডি কক ২৩: ১৭, জুন ২৯ ক্রমেই ভারতের জন্য হুমকির কারণ হয়ে উঠছিলেন ডি কল-ক্লাসেন জুটি। গুরুত্বপূর্ণ এই সময়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন অর্শদীপ। ৩০ বলে ৩৯ রানে ডি কক থামান এই পেসার।   ১০ ওভারে...  ১০ ওভারে ভারত ৭৫/৩ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৮১/৩ পান্ডিয়ার প্রথম ৩ বল ডটের পর কাভার দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরেছেন ক্লাসেন। এরপর পান্ডিয়া ওভারস্টেপিং করায় ফ্রি হিট পেয়েছিল প্রোটিয়ারা। সেখান থেকে এসেছে ১ রান।     ওহ স্টাবস! ২৩: ০২, জুন ২৯ অন্যপ্রান্তে ডি কক হতাশ। বেশ ছন্দে ছিলেন স্টাবস। তবে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ফুলটস মিস হয়ে গেছে। বোল্ড হয়ে এই ব্যাটার ফেরায় গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পেলো রোহিত শর্মার দল।       ৪ ওভারে ৪০ ২২: ৫৫, জুন ২৯ জোড়া উইকেট হারানোর পর খানিকটা চাপে পড়েছিল প্রোটিয়ারা। তবে স্টাবস ও ডি ককের ব্যাটে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এতে শেষ ৪ ওভারে ৪০ তুলেছে তারা। এই জুটির ৫০ রানও উঠে গেছে। ৮ ওভারে ৬২/২     পাওয়ারপ্লে শেষ ২২: ৪৭, জুন ২৯ পাওয়ারপ্লেতে ভারত ৪৫/৩। পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা ৪২/২। দুই পেসারের ৪ ওভারের পর দুই স্পিনার মিলে পাওয়ারপ্লে শেষ করেছেন।     ৫ ওভারে ৩২/২ ২২: ৪৪, জুন ২৯ পাওয়ারপ্লেতেই ২ ওভার হাত ঘুরিয়েছেন বুমরাহ। এরপর আবার ডেথে করবেন। পঞ্চম ওভারে আক্রমণে এসেছেন সেমিফাইনালে বোলিং ও আজকের ব্যাটিংয়ের নায়ক অক্ষর। তার প্রথম ওভারে জোড়া বাউন্ডারিসহ এসেছে ১০ রান। স্টাবসের পর ডি ককও মেরেছেন।   অর্শদীপের ফাঁদে মার্করাম ২২: ৩৪, জুন ২৯ বুমরাহকে দারুণ ড্রাইভে চার মেরেছিলেন। তবে অর্শদীপের অফ-স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন প্রোটিয়া অধিনায়ক। অর্শদীপ স্লোয়ারে কট বিহাইন্ড হয়ে ফিরলেন মার্করাম। ৩ ওভারে ১৪/২     বুমরাহ জাদু ২২: ২৯, জুন ২৯ বুহরাহর আউটসুইং বুঝতেই পারেননি ডি কক। লেগসাইডে খেতে গিয়ে লেগবাইয়ে এক রান পেয়েছিলেন। এরপর দুর্দান্ত আউটসুইংয়ে হেনড্রিকসকে পরাস্ত করেন এই পেসার। এতে প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা।   ফাইনালে সর্বোচ্চ স্কোর ২২: ১৪, জুন ২৯ ১৭৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এটিই এখন সর্বোচ্চ স্কোর। এর আগে, ২০২১ বিশ্বকাপে ১৭৩ তুলেছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় সেবার জিতেছিল অজিরা।   ভারতের ১৭৬ রানের পুঁজি ২২: ১০, জুন ২৯ পাওয়ারপ্লের ১ ওভার বাকি থাকতেই রোহিত শর্মা, ঋষভ পান্ত ও সূর্যকুমারের উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে অন্যপ্রান্তে উইকেটে থিতু হচ্ছিলেন বিরাট কোহলি। এরপর পাঁচে নামা অক্ষর প্যাটেলের সঙ্গে গড়েন ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি। রানআউটের ফাঁদে পড়ে ‘অ্যাগ্রেসর’র ভূমিকায় নামা অক্ষর ফিরলেও রানের গতি বাড়াতে থাকেন কিং কোহলি। শেষ পর্যন্ত তার ৭৬ রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টিম ইন্ডিয়া। শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পেয়েছে ভারত। বিস্তারিত : বিশ্বকাপের ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং পুঁজি   ৭৬ রানে থামলেন কোহলি ২২: ০১, জুন ২৯ ৪৮ বলে ধীরগতির ফিফটির পরই গিয়ার চেঞ্জ করেন কোহলি। ৪৯তম ওভারে এসে হাঁকান ব্যক্তিগত প্রথম ছক্কা। এরপর হয়ে উঠে আগ্রাসী। শেষ পর্যন্ত থেমেছেন ৫৯ বলে ৭৬ রানে। ফিফটির পর সবশেষ ১১ বলে নিয়েছেন ২৬ রান। ১৯ ওভারে ১৬৭/৫   আগ্রাসী কোহলি  ২১: ৫৪, জুন ২৯ ৪৯তম বল মোকাবিলায় ইনিংসের প্রথম ছক্কা মেরেছেন কোহলি। লং অন দিয়ে রাবাদার বলে হাঁকান এই ওভার বাউন্ডারি। এরপর দারুণ প্লেসমেন্টে চার। শেষ বলে নেন সিঙ্গেল। এতে ১৮তম ওভারে ১৬ রান উঠেছে। ১৭ ওভারে ১৫০/৪     কোহলির ফিফটি ২১: ৪৮, জুন ২৯ ইনিংসের ১৬তম ওভারে নিজের কোটার তৃতীয় ওভার করতে এসেছিলেন শামসি। এই ওভারে খরচ করেছেন ৮ রান। তাকে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন দুবে। অন্যদিকে ১৭তম ওভারে ৪৮ বলে ধীরগতির ফিফটি তোলে নিয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপে এটিই তার প্রথম হাফ-সেঞ্চুরি। ১৭ ওভারে ১৩৪/৪     ছয়ে দুবে  ২১: ৩৮, জুন ২৯ রানআউটের ফাঁদে পড়ে ফেরেন অক্ষর। তবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে পান্ডিয়ার আগে বাঁ-হাতি দুবেকে পাঠিয়েছে ভারত। নেমেই ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়েছেন দুবে। ১৫ ওভারে ১১৮/৪     রানআউট অক্ষর ২১: ৩৬, জুন ২৯ ভারতকে ফাইনালে তোলার অন্যতম নায়ক। সেমিতে বল হাতে জাদু দেখানোর পর এবার ফাইনালে ব্যাট হাতে আগ্রাসন দেখালেন অক্ষর প্যাটেল। দলীয় বিপর্যয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে এসে কোহলির সঙ্গে ৭২ রানের জুটি গড়েছিলেন। তবে দৃষ্টিকটুভাবে রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন। এতে ৩১ বলে ৪৭ রানে থেমেছে তার ইনিংস।     ৫০ রানের জুটি...  ২১: ২৬, জুন ২৯ দ্রুতই ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অক্ষরের সঙ্গে ৫০ রানের জুটি গড়েছেন কোহলি।  অক্ষরকে ‘অ্যাগ্রেসর’-এর ভূমিকায় পাঠিয়েছে ম্যান ইন ব্লু শিবির। শামসির করা ১২তম ওভারে স্লগ সুইপে লং অন দিয়ে ইনিংসের তৃতীয় ছক্কাটি মেরেছেন অক্ষর। ২৬ বলে ৩৮ রানে অপরাজিত এই ব্যাটার। ১২ ওভারে ৯৩/৩   ১০ ওভারে...  ২১: ১৪, জুন ২৯ ৫ ওভারের মধ্যে রোহিত-পান্ত-সুর্যকুমারকে হারিয়েছিল ভারত। তবে কোহলি ও অক্ষরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে আসরের অন্যতম ফেবারিটরা। কোহলি ২৯ বলে ৩৬ এবং ২০ বলে ২৬ রান ক্রিজে আছেন অক্ষর। ১০ ওভারে ৭৫/৩   লড়াইয়ে ভারত ২১: ০৯, জুন ২৯ সেমিফাইনাল পর্যন্ত নিষ্প্রভ ছিলেন কোহলি। তবে শিরোপা নির্ধারণী ফাইনালে জাত চেনাচ্ছেন এই ব্যাটিং দানব। অন্যপ্রান্তে অক্ষরও প্রোটিয়া বোলারদের ওপরে চড়াও হচ্ছেন। মহারাজকে স্লগ সুইপে ইনিংসের দ্বিতীয় ওভার বাউন্ডারি মেরেছেন এই অলরাউন্ডার। এতে সবশেষ ২ ওভারে এসেছে ৯ রান। ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারত দ্রুতই লড়াইয়ে ফিরছে। ৯ ওভারে ৬৮/৩   বাজির ঘোড়া অক্ষর ২১: ০৬, জুন ২৯ আগের ওভারে খরুচে ইয়ানসেনকে আক্রমণে আনেননি মার্করাম। টানা দ্বিতীয় ওভারে আক্রমণে এসেছেন নিজেই। তাকে ছক্কা হাঁকিয়েছেন পাঁচে নামা অক্ষর। প্রোটিয়া দলপতির এই ওভারে এসেছে ১০ রান।  ৮ ওভারে ৫৯/৩   পাওয়ার প্লেতে ৪৫/৩ ২০: ৫৭, জুন ২৯ ৮ বলে ২৩ রান তোলে আগ্রাসী শুরুর আভাস দিচ্ছিলেন দুই ওপেনার। তবে মহারাজের জোড়া আঘাতে প্রতিরোধ গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর আক্রমণে এসে সূর্যকুমারকে ফেরান রাবাদা। এতে চাপে আছে ভারতীয় শিবির। তবে ইতিবাচক শুরুটা করেছেন কোহলি। প্রথম ৫ বলে ১৪ রান তোলা এই ওপেনার সতকর্তা অবলম্বন করেই এরপর চাপের মুহূর্তে খেলছেন। ৬ ওভারে ৪৫/৩     এবার সূর্যকুমার...  ২০: ৫১, জুন ২৯ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতের বড় পুঁজির ভিত গড়েছিলেন রোহিত ও সূর্যকুমার। এবার আগেই ফেরেন দলপতি। উইকেট থিতু হতে পারলেন না সূর্যকুমারও। লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন। তবে টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে গেছে তা। সেখানে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন হেনরিখ ক্লাসেন। এতে ৪ দশমিক ৩ ওভারেই ৩ উইকেট নেই ভারতের। ৫ ওভারে ৩৯/৩   চাপে ভারত ২০: ৪৬, জুন ২৯ মহারাজের স্পিন জাদুতে জোড়া উইকেট হারানোর পর কাগিসো রাবাদাকে আক্রমণে এনেছেন এইডেন মারকাম। এতে মনে হতেই পারে ভিন্ন কোনো ম্যাচ এটি। আক্রমণে এসে শুরু থেকেই লেংথে বল করছেন রাবাদা। তার শেষ বলে মিড অনে ক্যাচও তুলেছিলেন সূর্যকুমার, তবে তা ফিল্ডারের হাতের নাগালে আসেনি। ৩ ওভারে ২৬/২       রোহিতের পর প্যাভিলিয়নে পান্ত ২০: ৪১, জুন ২৯ দুই বল আগেই দলীয় অধিনায়ককে হারিয়েছিল ভারত। এবার দলপতির পথই অনুসরণ করলেন ঋষভ পান্তও! রোহিতের মতই সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন। এতে ৩ বলের মধ্যে ২ উইকেট নেই ভারতের।   আগ্রাসী শুরুর পর আউট রোহিত ২০: ৩৯, জুন ২৯ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জোড়া চার হাঁকিয়ে কেশব মহারাজকে স্বাগত জানিয়েছেন রোহিত। তবে তার চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফিরেছেন এই ওপেনার। এগিয়ে এসে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্লাসেনের মুঠোবন্দি হয়েছেন তিনি।      প্রথম ওভারে ১৫  ২০: ৩৬, জুন ২৯ ৭৫ বলে ৭৫ রান; সেমিফাইনাল পর্যন্ত মোটেই নামের প্রতি বিচার করতে পারেননি কোহলি। তবে আজ? চার মেরেই শুরুটা করেছেন। কোহলির তিন বাউন্ডারিতে ইনিংসের প্রথম ওভারে ১৫ রান তুলেছে ভারত।   আলোচনায় উইকেট ২০: ১৬, জুন ২৯ টুর্নামেন্টজুড়েই আলোচনায় ছিল উইকেট। এবার বার্বাডোজের কেনসিংটন ওভাল-ও আলোচনায়। বোলাররাই বাড়তি সুবিধা পাবেন নাকি রানবন্যার বিশ্বকাপ দেখবে ক্রিকেট বিশ্ব; সেটাই এখন বড় কৌতূহলের বিষয়।     একাদশ ২০: ০৬, জুন ২৯ শিরোপা উল্লাসের মিশনে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।     টস ২০: ০৩, জুন ২৯ টস জিতে ব্যাটিংয়ে ভারত।     ০ ২০: ০১, জুন ২৯ এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়নি। এবার সে রেকর্ড ভাঙবে।  বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা, এখন পর্যন্ত দুই দলই অপরাজিত।   স্বাগতম ১৯: ৫৫, জুন ২৯ প্রায় এক মাসের লড়াই শেষে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় বার্বাডোসে সাবেক চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে প্রথমবার বিশ্ব আসরে ফাইনাল খেলতে যাওয়া সাউথ আফ্রিকা। আসরজুড়েই দারুণ ছন্দে ছিল দল দু’টি। ফলে অপেক্ষা এখন কার ঘরে যাবে শিরোপা। রোমাঞ্চ জাগানিয়া শিরোপা লড়াইয়ে, সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে।    
১০ বছরের শিরোপা খরা কাটাল ভারত
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  অধিনায়কদের মন্তব্য ১১: ২৫, জুন ২৫ একমাত্র ব্রায়ান লারা আমাদের সেমিফাইনালে দেখেছিলেন। আমরা তাকে সঠিক প্রমাণ করেছি। রশিদ খান, আফগানিস্তান অধিনায়ক বোলিং ভালো হয়েছে। ব্যাটিংয়ে বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি, মাঝের ওভারগুলোতে বিশেষ করে। প্রথম ৩ উইকেটে জোরেসোরে খেলতে চেয়েছি। না হলে স্বাভাবিক খেলতে চেয়েছি, হয়নি। নাজমুল হোসেন, বাংলাদেশ অধিনায়ক     সেমিফাইনালের আফগানিস্তান ১১: ০৭, জুন ২১ সমীকরণ একদম সহজ। বাংলাদেশকে যেকোনো ব্যবধানে হারালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেত আফগানিস্তান। এবার রোমাঞ্চ জাগানিয়া ম্যাচে ৮ রানে জিতে ইতিহাস রচনা করল আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শেষ চারে উঠে গেল আফগানরা। আর বাংলাদেশের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়াও।       তাসকিন বোল্ড ১১: ০৩, জুন ২৫ নাভিনকে সুযোগ দিয়েছিলেন লিটন। তবে ফিরতি ক্যাচ নিতে পারেননি আফগান এই পেসার। তবে ভিনসেন্টে ফের বৃষ্টির আগে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তাসকিন।  সেমি থেকে আর ১ উইকেট দূরে আফগানরা! অন্যপ্রান্তে লিটন। তার দিকে চেয়ে অস্ট্রেলিয়া।   লিটনের ফিফটি ১০: ৫০, জুন ২৫ সর্বশেষ গত বছরের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনের ব্যাট থেকে ফিফটি এসেছিল। এবার সেমিফাইনাল, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মাঝে দাঁড়িয়ে ৪১ বলে সেই খরা কাটালেন। এতে বাংলাদেশের কোনো লাভ হয়নি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ।     অস্ট্রেলিয়া নাকি আফগানিস্তান ১০: ৪৬, জুন ২৫ ২৪ বলে দরকার ২০ রান। বাকি ২ উইকেট। অস্ট্রেলিয়া নাকি আফগানিস্তান?     নাইবের উইকেট ১০: ৪২, জুন ২৫ ‘ক্র্যাম্প’ নিয়ে উঠে গিয়েছিলেন। এবার সেই নাইব বোলিংয়ে এসেই পেলেন উইকেট। তার শর্ট বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি তানজিম।   ছিটকে গেল বাংলাদেশ ১০: ৩৫, জুন ২৫ রশিদে হ্যাটট্রিক বলে সিঙ্গেল নিলেন তানজিম। ১৩তম ওভারের প্রথম বল ছিল এটি। এতে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। এখন সেমির দৌড় অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের। বাংলাদেশ জিতলে অজিরা আর হারলে আফগানরা।     ওভার কমল ১০: ৩১, জুন ২৫ ম্যাচের দৈর্ঘ্য ১ ওভার কমেছে। বাংলাদেশের নতুন লক্ষ্য ১১৪ রান।    রিশাদ বোল্ড ১০: ২১, জুন ২৫ এ যেন এলেন আর গেলেন। রশিদকে স্লগ করতে গিয়ে প্রথম বলেই বোল্ড রিশাদ। এতে সেমির আশা থমকে গেল বাংলাদেশের।   অচেনা মাহমুদউল্লাহ ১০: ১৯, জুন ২৫ আসলেই কি লক্ষ্য সেমিফাইনাল। রশিদ খানের ১১তম ওভারে মাহমুদউল্লাহদের ব্যাটিং দেখে কোনোভাবেই তা মনে হয়নি। রশিদকে স্লগ করতে গিয়ে বটম-এজড মাহমুদউল্লাহ। আউট দেননি আম্পায়ার। তবে রিভিউতে সফল আফগানরা। এতে ৯ বলে ৬ রানে থেমেছেন রিয়াদ।   ফিরলেন হৃদয় ১০: ০৯, জুন ২৫ এবার হৃদয়কে ফেরালেন রশিদ। নবির মতো রশিদকেও স্লগ সুইপ করতে চেয়েছিলেন। তবে সেভাবে হয়নি। ৯ বলে ১৪ রান করে ডিপ মিডউইকেটে ধরা পড়েন হৃদয়।   রশিদের আঘাত ০৯: ৫৯, জুন ২৫ ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে এসেছিলেন রশিদ খান। এসেই সফল তিনি। তার দ্রুতগতিতে বেড়িয়ে যাওয়া বল আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে বোল্ড সৌম্য। ১০ বলে ১০ রান করে ফেরেন তিনি। এতে দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারাল বাংলাদেশ।   পাওয়ারপ্লে...  ০৯: ৫৬, জুন ২৫ আফগানিস্তান ৬ ওভার শেষে ২৭/০ বাংলাদেশ ৬ ওভার শেষে ৪৬/৩   ওহ! বৃষ্টি ০৯: ৩০, জুন ২৫ বৃষ্টি থেমেছে। বাংলাদেশ সময় ৯টা ৪৩ মিনিটে ফের খেলা শুরু হবে।   ফের বৃষ্টি...  ০৯: ১৭, জুন ২৫ ৩৮ আর উইকেট না পড়লে ৫ ওভারে ডিএলএস পার স্কোর। ৩ দশমিক ২ ওভারে ৩ উইকেটে ৩১ রান। এরপর বৃষ্টিতে ফের বন্ধ ম্যাচ। আগের বৃষ্টিতে ওভার না কাটা গেলেও এবার কাটা যেতে পারে। এক্ষেত্রে ডিএলএস পদ্ধতি কার্যকর হবে। ৩ উইকেট হারানোয় বাংলাদেশের সমীকরণ বেশ কঠিন হয়ে পড়বে।   নাভিনের জোড়া আঘাত ০৯: ১২, জুন ২৫ নাভিনের ইনসুইংয়ে লিটন বাঁচলেও রক্ষা হয়নি শান্তর। মিডউইকেট দিয়ে চার হাঁকান। পরের বলে একই জায়গা খেলতে চেয়েছিলেন। তবে এবার ধরা পড়েছেন।  পরের বলে ফের উইকেট হারিয়েছে বাংলাদেশ। এবার লিডিং-এজডে নাভিনকে ফিরতি ক্যাচ দিয়েছেন সাকিব। ৩ ওভারে ২৪/৩।     ফের তানজিদের ‘ডাক’  ০৯: ০১, জুন ২৫ ০ সবশেষ ৪ ইনিংসের তিনটিতেই ডাক মেরেছেন তানজিদ।  ফজলহক ফারুকির ইনসুইং আড়াআড়ি খেলতে চেয়েছিলেন। তবে মিস করেন। এরপর আম্পায়ার ল্যাংটন রুসেরের সিদ্ধান্তে রিভিউ করেও লাভ হয়নি। ইনিংসের নবম বলে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।     উঠে গেলেন গুরবাজ ০৮: ৫৮, জুন ২৫ চোট পেয়ে আফগানিস্তান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ উঠে গেছেন। বদলি কিপারও নামানো হয়েছে।     ইতিবাচক শুরু ০৮: ৫৩, জুন ২৫ লক্ষ্যটা মোটেও ২০ ওভারের না। রান রেটের হিসেবে মোটামুটি ১৩ ওভারের মধ্যেই জিততে হবে বাংলাদেশকে। তবে কাজটি মোটেই সহজ না। তবে ইতিবাচক শুরুতে কঠিন কাজের দিকে এগোচ্ছে বাংলাদেশ। নাভিন-উল-হকের চতুর্থ বলে বাউন্ডারি এবং পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েছেন লিটন। এতে প্রথম ওভারে এসেছে ১৩ রান।     থেমেছে বৃষ্টি ০৮: ২৮, জুন ২৫ সেন্ট ভিনসেন্টে বৃষ্টি থেমেছে। কাভারও সরানো হচ্ছে। স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিট, বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।     সেমিফাইনালে উঠতে আফগানদের মামুলি পুঁজি ০৮: ০২, জুন ২৫ এই ম্যাচে জিতলেই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে আফগানিস্তান। আর হারলেই থাকবে বিদায়ের শঙ্কা। অন্যদিকে ১২ দশমিক ১ ওভারের মধ্যে আফগানদের ছুঁড়ে দেওয়ার লক্ষ্য পেরোলেই সেমিতে উঠে যাবে বাংলাদেশ। সেমিতে উঠার দৌড়ে বাংলাদেশকে মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। ২০ ওভারে ১১৫/৫।     থামলেন নবিও ০৭: ৫৫, জুন ২৫ ১২/১, ৪ ওভার; তাসকিনের বোলিং ফিগার তাসকিনের শর্ট লেংথের সিম-আপ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন নবি। তবে সেভাবে হয়নি। মিড অফে সময় নিয়ে ক্যাচ নেন শান্ত।  আগের ম্যাচে একাদশের বাইরে থাকা তাসকিন এই ম্যাচে দিলেন মাত্র ১২ রান। এর মধ্যে শেষ বলে দেন ৬ রান। ছক্কা হাঁকিয়েছেন রশিদ খান। ১৮ ওভারে ৯৯/৫।       রিশাদের জোড়া উইকেট ০৭: ৪৭, জুন ২৫ গুরবাজকে চুপচাপ রেখেছিল বাংলাদেশ। এবার আউটও করলো তাকে। রিশাদকে অফ সাইডে তুলে মারতে গিয়ে ডিপ কাভারে সৌম্যর হাতে ধরা পড়েন এই ওপেনার। ফেরার আগে ৫৫ বলে করেন ৪৩ রান। এরপর গুলবিদনকেও ফেরান রিশাদ। সৌম্যই সেই ক্যাচ নিয়েছেন। তবে এবার বেশ কঠিন ক্যাচ। দুর্দান্ত এক ড্রাইভে সেই ক্যাচ নিয়েছেন সৌম্য। এতে ৪ বলের মধ্যে ২ উইকেট পেলেন রিশাদ। ১৭ ওভারে ৯৩/৪   সেমিফাইনালে যেতে... ০৭: ৪০, জুন ২৫ বর্তমানে অস্ট্রেলিয়ার নেট রানরেট -০.৩৩১। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট -২.৪৮৯। তাই সেমিতে যেতে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া লক্ষ্য ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৪ ওভারের মধ্যে পেরোতে হবে বাংলাদেশকে। তবে সেটা আফগানিস্তানের সংগ্রহের ওপরই নির্ভর করছে।   চাপ... ০৭: ৩৫, জুন ২৫ ১, মেইডেন, ৩, ১৩, ৫ সর্বশেষ ৫ ওভার শুরুর থেকেই তেমন রানরেট ছিল না। ওপেনিং জুটি ভাঙার পর তা আরও কমেছে। উইকেট শিকারের ওভারে মোটে ১ রান খরচ করেছিলেন রিশাদ। এরপর তাসকিনের মেইডেন। পরের ওভারে মোটে ৩ রান দিয়েছেন সাকিব। ১৪তম ওভারে অবশ্য বেশ খরুচে রিশাদ।  ১৫ ওভারে ৮০/১।   জুটি ভাঙলেন রিশাদ ০৭: ২৫, জুন ২৫ প্রথম ১০ ওভারেও অবিচ্ছিন্ন ছিল গুরবাজ-ইব্রাহিম জুটি। এবার ইনিংসের ১১তম ওভারে এসে এই জুটি ভাঙলেন রিশাদ।  পানি পানের বিরতির পরই চড়াও হওয়ার আভাস দিয়েছিল এই জুটি। সেই সুযোগই নেন রিশাদ। জায়গা বানিয়ে তাকে খেলতে চেয়েছিলেন ইব্রাহিম। তবে ঠিকমত হয়নি। লং অফ দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তানজিম হাসান। এতে ৫৯ রানে ভাঙল আফগানিস্তানের ওপেনিং জুটি।   গুরবাজ-ইব্রাহিম জুটির ৫০ ০৭: ২২, জুন ২৫ ৪ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জুটি হিসেবে একই আসরে ৪ বার ৫০ পেরোলেন গুরবাজ-ইব্রাহিম। এর আগে, আটটি জুটির তিনবার করে এ রেকর্ড ছিল। নবম ওভারে প্রথমবার আক্রমণে এসেছিলেন রিশাদ। তবে তিনিও কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি। এ ওভারেই ৫০ পেরিয়েছে আফগানিস্তান। এই জুটিরও ৫০।   হতাশা… ০৭: ০৯, জুন ২৫ পাওয়ারপ্লের পর আবারও আক্রমণে এসেছিলেন সাকিব। তার প্রথম ৫ বল থেকে এসেছিল ৩টি সিঙ্গেল। এরপর ফুললেংথে পেয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সাইটস্ক্রিন বরাবর ছক্কা মেরেছেন গুরবাজ। এখন পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার এটিই। অষ্টম ওভারে তানজিমকে আক্রমণে এনেছিলেন শান্ত। তবে কেউই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে আফগানদের ওপেনিং জুটি ভাঙতে পারছেন না। ৮ ওভারে ৪৭/০।   পাওয়ার প্লেতে ২৭/০ ০৬: ৫৯, জুন ২৫ ৭৬, ৮০, ১১, ০, ১১, ৬০ চলতি বিশ্বকাপে আগের ম্যাচগুলোয় গুরবাজের স্কোর। প্রথম পাওয়ারপ্লে শেষে ২১ বলে ১২ রানে অপরাজিত গুরবাজ। অন্যপ্রান্তে ১৫ বলে ১০ রান ইব্রাহিমের। পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসেছিলেন মোস্তাফিজ। এই ওভারেই প্রথম বাউন্ডারি মেরেছেন গুরবাজ। ওপেনিং জুটিকে শান্ত রাখলেও এখনও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ। তবে এই জুটি থিতু হলেই শঙ্কা আছে বড় স্কোরের।     জীবন পেলেন ইব্রাহিম  ০৬: ৫৪, জুন ২৫ দুই প্রান্তে দুই পেসারের পর পঞ্চম ওভারে স্পিন অ্যাকাটে মনযোগী হয়েছিলেন শান্ত। সাকিবের তৃতীয় বলে টেনে মেরেছিলেন ইব্রাহিম। তবে এক্সট্রা কাভারে লাফিয়েও তা লুফে নিতে পারেননি তাওহিদ হৃদয়। এমন সুযোগ হাতছাড়ার পর বেশ হতাশ সাকিব-শান্ত। ৫ ওভারে ২৩/০   ইব্রাহিম গ্যাঁড়াকল...  ০৬: ৪৮, জুন ২৫ ৭০, ৪৪, ০, ৩৮, ৮, ৫১ চলতি বিশ্বকাপে ইব্রাহিমের স্কোর। মানে, ১০ রানের মধ্যে তাকে প্যাভিলিয়নে না ফেরাতে পারলে বড় স্কোরের শঙ্কা থাকছে।   সতর্ক শুরু ০৬: ৪১, জুন ২৫ সুপার এইটে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম ৩ ওভারে মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়েছিল এই জুটি। এবার বাংলাদেশের বিপক্ষে তানজিম সাকিবের প্রথম ওভারে মাত্র ৩টি সিঙ্গেল। পরের ওভারে তাসকিন থেকে মাত্র ২ রান নিয়েছেন তারা। ২ ওভারে ৫/০   বিপজ্জনক জুটি ০৬: ৩১, জুন ২৫ ৩৮৩ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান জাদরান-গুরবাজের জুটির  ৭৬ দশমিক ৬০ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওপেনিং জুটিতে সর্বোচ্চ গড়। এই জুটির ওপরই নির্ভর করছে আফগানিস্তানের ব্যাটিং ইউনিট। দ্রুতই এই জুটি ভাঙতে পারবে কিনা বাংলাদেশ!   একাদশ ০৬: ০৯, জুন ২৫ সেমিফাইনালে উঠার সুযোগ কাজে লাগাতে একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার দলে ফিরেছেন। বাড় পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানরা।  বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।   আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।     টস ০৬: ০৩, জুন ২৫ হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। কন্ডিশন দেখে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।  অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের ভাষ্য, তিনি বোলিং করতে চাইতেন, ফলে তিনি খুশি। সুযোগ কাজে লাগানোর পাশাপাশি শান্ত থাকার কথাও বলেছেন তিনি।   স্বাগতম ০৫: ৫৯, জুন ২৫ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।    
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে ৫০ রানে হারল বাংলাদেশ
  ৫০ রানের আক্ষেপ বাংলাদেশের ২৩: ৫০, জুন ২২ এরপর জাকের আলী ১ রান আউট হলে পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসেন। তাকে সঙ্গ দেন রিয়াদ। ৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন রিশাদ। এতে ৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় রান। শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৫ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ১৫ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ। এতে রানের ৫০ জয় পায় ভারত।     ফিফটির আক্ষেপ শান্তর ২৩: ২৫, জুন ২২ দলের বাকিরা যখন আশা যাওয়ার মিছিলে ব্যস্ত। তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শান্ত। তবে ফিফটি পাননি তিনি। ৩২ বলে ৪০ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্ত।     সাকিবের বিদায় ২৩: ১৫, জুন ২২ এদিন ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসানও। দলকে টানতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। এক ছক্কার পর দ্বিতীয় বলেই ক্যাচ আউট হন সাকিব। পর পর তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলে কুলদ্বীপ যাদব।   ব্যর্থ হলেন হৃদয়ও ২৩: ১০, জুন ২২ তামিমের বিদায়ে পর পিচে এসে থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৬ বলে ৪ রান করে কুলদ্বীপের দ্বিতীয় শিকার হন এই টাইগার ব্যাটার। এতে ১২ ওভারে ৮০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।   লেগ বিফোরে শিকার তামিম ২২: ৫৫, জুন ২২ লিটনের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ব্যাটারও। ৩১ বলে ২৯ রান করে কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।   পাওয়ার প্লেতে ৪২ রান  ২২: ৪৪, জুন ২২ পাওয়া প্লেতে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। লিটন আউট হলেও এক প্রান্ত আগলে রেখেছেন তানজিদ তামিম। তাকে সঙ্গ দিচ্ছেন শান্ত।     লিটনের বিদায় ২২: ৩৭, জুন ২২ বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে তানজিদ তামিম এবং লিটন দাস। দুজনের ব্যাট থেকে আসে ৩৫ রান। তবে ইনংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার।   ১৯৬ রানে থামল ভারত ২২: ০৫, জুন ২২ শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ২৭ বলের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৭ রান।     রিশাদের দ্বিতীয় শিকার ডুবে ২১: ৫০, জুন ২২ বলে বলে রাউন্ডারি মেরে রান তুলে দল বড় এগিয়ে দিচ্ছিল শিভম ডুবে। তবে ১৮তম ওভারে রিশাদের বলে বোল্ড আউট হন তিনি। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।     হার্দিক ও ডুবের ব্যাটে এগোচ্ছে ভারত ২১: ৪০, জুন ২২ পান্থের বিদায়ের পর ভারত শিবিরে হাল ধরেন শিভাব ডুবে এবং হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। ১৬ ওভার ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৬ রান।   রিশাদের প্রথম আঘাত ২১: ২৫, জুন ২২ তানজিম সাকিবের জোড়া আঘাতে কোহলি এবং সূর্যকুমার শিকার হলেও এক প্রান্ত আগলে রাখেন পান্থ। মারকুটে মেজাজে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। তবে ১২তম ওভারে রিশাদের বলে ক্যাচ আউট হন পান্থ।   তানজিম সাকিবের জোড়া আঘাত ২১: ১১, জুন ২২ রোহিতকে সাকিব ফেরালেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। ৯তম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন সাকিব। ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড আউট করেন তিনি। ২৮ বলে ৩৭ রান করে কোহলি আউট হলে পিচে এসেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন জুনিয়র সাকিব।   পাওয়ার প্লেতে ফিফটি ভারতের ২০: ৫৫, জুন ২২ বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হয় রোহিত এবং কোহলি। ১১ বলে ২৩ রান  করে রোহিত আউট হলেও ব্যাট চালাতে থাকেন কোহলি। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৩ রান।   সাকিবের প্রথম আঘাত ২০: ৪৮, জুন ২২ ১৫ রান খরচ করার পর চতুর্থ ওভারে আবারও বোলিং আসেন সাকিব। প্রথম বলেই ছক্কা এবং তৃতীয় বলে বাউন্ডারি হজম করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এক বল পরেই রোহিতকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন তিনি। ১১ বলে ২৩ রান করেন রোহিত।   খরুচে সাকিবও ২০: ৩৯, জুন ২২ দ্বিতীয় ওভারে এসে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসানও। একটি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে ১৫ রান দেন এই টাইগার অলরাউন্ডার।   মাহেদীকে দিয়ে শুরু বাংলাদেশের ২০: ৩৫, জুন ২২ পেসাররা দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন স্পিনার শেখ মাহেদীর হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। প্রথম ওভারে ৮ রান খরচ করেন মাহেদী।   একাদশে নেই তাসকিন ২০: ১২, জুন ২২ এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী। অন্যদিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।   একাদশ ২০: ০৫, জুন ২২ বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ।    টস ২০: ০০, জুন ২২ আন্টিগায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।   স্বাগতম ১৯: ৫৫, জুন ২২ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।  
ভারতের কাছে ৫০ রানে হারল বাংলাদেশ
সুপার এইটে বাংলাদেশ
  সুপার এইটে বাংলাদেশ ০৮: ৫৮, জুন ১৭  প্রায় ১৭ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর পেরিয়েছে সাতটি আসর। তবে গ্রুপ পর্বের বাধা উৎরানো হয়নি। এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ ঘুচালো বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো শান্ত বাহিনী। দারুণ জয়ে 'ডি' গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার এইটে নিশ্চিত করলো বাংলাদেশ। সোমবার (১৭ জুন) কিংসটাউনের আর্নস ভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ৮৫ রানে থামে নেপাল। ২১ রানের জয়ে শেষ আট নিশ্চিত করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বিস্তারিত : ইতিহাস গড়ে সুপার এইটে বাংলাদেশ       ব্রেকথ্রু দিলেন তাসকিন ০৮: ৪৭, জুন ১৭ আগের বলেই ছক্কা হজম করেছিলেন। ত্রবে পঞ্চম বলেই ফাঁদে পড়লেন গুলশান ঝা। ১২ বলে ২২ দরকার নেপালের, হাতে আছে ৩ উইকেট।   মোস্তাফিজের ম্যাজিক ০৮: ৪০, জুন ১৭ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল কুশল-দিপেন্দ্রর জুটি। তবে সেই জুটি ভেঙেছেন কাটার মাস্টার। তাকে তুলে মেরেছিলে কুশল। তবে প্রত্যাশা অনুযায়ী হয়নি। মিড-অফে সহজ ক্যাচ নেন শান্ত। এতে ভেঙেছে তাদের ৫২ রানের জুটি।   রিভিউ হারাল বাংলাদেশ ০৮: ৩৪, জুন ১৭ কাজে এলো না রিভিউ। সাকিবের বলে ঐরীর বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল লাল-সবুজেরা। তবে আম্পায়ার্স কল; এতে উইকেট বঞ্চিত বাংলাদেশ।  ১৫ ওভারশেষে নেপাল ৬৫/৫   ‘ক্লোজ ফিনিশ’-এর দিকে ম্যাচ ০৮: ৩০, জুন ১৭ পুঁজি মাত্র ১০৬! তবে ফিল্ডিংটা বেশ অগোছালো বাংলাদেশের। মিসফিল্ড আর ওভার-থ্রোয়ে বেশ কয়েকটি রান দিয়ে ফেলেছে বাংলাদেশ। টানা তিন স্পিনারকে আক্রমণে আনার পর তাসকিনকে ফিরিয়েছেন শান্ত। শেষ ওভারে নেপালের দরকার ৪৬ রান।     খরুচে দুই স্পিনার ০৮: ০৮, জুন ১৭ নেপালের ইনিংসের ১৫ দশমিক ৩ ওভারই স্পিনাররা করেছিলেন। অন্যদিকে ইনিংসের অষ্টম ওভারে এসে আক্রমণে এসেছিলেন টাইগার স্পিনাররা। তবে ৫টি ওয়াইডে শুরুটা করেন রিশাদ হোসেন। অন্যপ্রান্তে সাকিবও ভালো শুরু পাননি। দুই ওভারে ১৪ রান খরচ করেছেন তারা।     তানজিমের রেকর্ড  ০৭: ৫৮, জুন ১৭ ৪/৭ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার ২ বিশ্বমঞ্চে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ মেডেন   তানজিমের চতুর্থ ০৭: ৫৬, জুন ১৭ এবার রোহিতেরই কার্বন কপি। কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সেই রিশাদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সুন্দীপ জোরা। এতে ৭ রানে ৪ উইকেট শিকার করে নিজের কোটা শেষ করলেন তানজিম।   উইকেট মিছিলে মোস্তাফিজ ০৭: ৫২, জুন ১৭ মোস্তাফিজের ফুললেংথের ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আসিফ শেখ। কাভারে দুইবারের চেষ্টায় ক্যাচ নেন সাকিব। এতে পাওয়ারপ্লেতে নেপালও ৪ উইকেট হারাল। পাওয়ারপ্লেতে বাংলাদেশের স্কোর ৩১/৪।  পাওয়ারপ্লেতে নেপাল ২৪/৪।     ফের তানজিম ০৭: ৪২, জুন ১৭ আগের ওভারে জোড়া উইকেট শিকার করেছিলেন। এবার টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে শিকার করলেন আরও এক উইকেট। তানজিমের লেংথ বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি রিশাদের হাতে ধরা পড়েন নেপালের অধিনায়ক রোহিত। এবারও উইকেট মেইডেন। এতে ১২ বলে কোনো রান না তুলতে ৩ উইকেট হারাল নেপাল।   তানজিমের জোড়া শিকার ০৭: ৩১, জুন ১৭ তানজিমের ফুলটস, ঠিকঠাক ব্যাটে নিতে পারেননি নেপালের ওপেনার। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন।  এক বল পর ফের উইকেট পেয়েছে বাংলাদেশ। স্লটে ভেবে তোলে মারতে গিয়েছিলেন অনিল শাহ। ক্যাচ নিয়ে তাকে ফিরিয়েছেন শান্ত। ২ উইকেটে তানজিমের মেইডেন। ৩ ওভারে ৯/২।     রানে শুরু নেপালের ০৭: ২৭, জুন ১৭ ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে বাউন্ডারি পেয়েছে নেপাল। তানজিমের করা প্রথম ওভারে ৫ রান তুলেছে নেপাল। দ্বিতীয় ওভারে ৫ ডট বলে দিলেও শেষ বলে বাউন্ডারি হজম করেন তাসকিন।  ২ ওভারে ৯/০   ১০৬ রানে থামল বাংলাদেশ ০৭: ০৮, জুন ১৭  ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। সুপার এইটে যেতে তাই ১০৫ রানের মধ্যেই নেপালকে আটকাতে হবে টাইগারদের।       ১৯ ওভারে ১০১/৯ ০৭: ০৫, জুন ১৭ অতঃপর ১০০ পেরিয়েছে বাংলাদেশের দলীয় পুঁজি। ব্যাটিং ধসের দিনে এটিই বড় প্রাপ্তি।   নেই রিশাদও ০৬: ৫৬, জুন ১৭  আগের ওভারে চার-ছক্কার পরই প্যাভিলিয়নে রিশাদ, এতে শুরুর আগেই থামল রিয়াদের ঝড়।   ৮ উইকেট নেই ০৬: ৫০, জুন ১৭ গুগলি বুঝতেই পারলেন না তানজিম। জাকেরের কাছেও লামিচানের গুগলির জবাব ছিল না। এবার ২৬ বলে ১২ রানে প্যাভিলিয়নে ফিরলেন জাকের। এতে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট পেলেন লামিচানে।     জাকের-রিশাদে লড়াই... ০৬: ৪৯, জুন ১৭ এই উইকেটে ব্যাটিং সহজ বোধ হচ্ছে না। তবে নেপালকে আটকে দেওয়ার মতো পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে লড়ছেন জাকের আলী ও রিশাদ হোসেন। ১৫ ওভারে ৭৫/৭   বেঁচেও বাঁচলেন না তানজিম ০৬: ৪২, জুন ১৭ সঙ্গে সঙ্গে রিভিউ করেছিলেন সাকিব আল হাসান। তবে এবার সেদিকে আগ্রহ ছিল না তানজিমের। একদম শেষ মুহূর্তে এসে রিভিউ করেন। এতে সফলও হয়েছেন।  লামিচানেকে স্লগ সুইপ করতে গিয়ে তার পায়ের পিছনে লাগে ব্যাট। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, অফ-স্ট্যাম্প মিস করতো। তবে লাভ খুব একটা হয়নি। পরের বলেই বোল্ড এই পেসার। বাংলাদেশ ৬৯/৭   সাকিবও পারলেন না! ০৬: ২১, জুন ১৭ রিভিউ করেছিলেন। তবে বল ট্র্যাকিং দেখানোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। সাকিবও জানতে, রিভিউতে কোনো ফায়দা নেই। রোহিতকে ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করেন সাকিব। খোলা চোখেই দেখা যাচ্ছিল, আউট। বল ট্র্যাকিংও সেটাই নিশ্চিত করেছে। এতে ৮ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।   রানআউট রিয়াদ ০৬: ২১, জুন ১৭ চাপ সামলে খেলছিলেন রিয়াদ-সাকিব জুটি। তবে সামান্য ভুলে বেশিক্ষণ স্থায়ী হলো না এই জুটি। রানআউটে প্যাভিলিয়নে ফিরলেন রিয়াদ। লামিচানের ফুলটস মিড-অফে খেলেছিলেন সাকিব। সেখানে রানআউটের সুযোগ ছিল না। এরপরও খানিকটা সময় নিয়েই দৌড় শুরু করেন সাকিব, তা দেখে রিয়াদও সাড়া দেন। ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গেছে। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় বাংলাদেশ।   এবার হৃদয়! ০৬: ০৯, জুন ১৭ তানজিদ, শান্ত, লিটনের পর প্যাভিলিয়নে হৃদয়ও। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। খানিকটা দূরের বলে হাঁটু গেড়ে খেলে বাউন্ডারি হাঁকান হৃদয়। পরের বলে রোহিতের ফের চড়াও হতে চেয়েছিলেন। তবে এবার পরাস্ত তিনি। বিহাইন্ড দ্য স্কয়ারে ক্যাচ নিয়েছেন সন্দীপ লামিচানে। এতে পূর্ণ ওভার বোলিং না করেই উইকেট পেলেন রোহিত।  ৬ ওভারশেষে ৩১ রান।   লিটন! ০৫: ৫১, জুন ১৭ ইনিংসের পঞ্চম ওভারে এসেই তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এবার ফিরেছেন লিটন। জোড়া উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। উল্টো চাপ কমাতে শট হাঁকিয়ে বিপদ বাড়িয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।  সোমপালের শর্ট বলে খাড়া ওপরে তোলার পর আর বাঁচেননি। যথেষ্ট সময় নিয়ে ক্যাচ নিয়েছেন কিপার আসিফ শেখ। বাংলাদেশ ২৫/৩।   শান্তর দুঃস্বপ্নের বিশ্বকাপ ০৫: ৫১, জুন ১৭ ৭, ১৪, ১, ৪; চলতি বিশ্বকাপে শান্তর ৪ ইনিংস।    টপ-অর্ডারে মোটেই সুবিধা করতে পারছেন না শান্ত। টপ-অর্ডারের চেহারাও বেশ বিবর্ণই। ৪ ম্যাচে ৬, ৭, ২৩ এবং ২৯ রানে প্রথম দুই উইকেট খুইয়েছে বাংলাদেশ।   ২ ওভারে ২ উইকেট ০৫: ৪৯, জুন ১৭ রিভিউ নিয়ে বেঁচেছেন ওপেনার শান্ত। তবে সেই সুযোগ পাননি শান্ত। টাইগার অধিনায়কের রক্ষণ ভেদ করে গেছে অফ স্পিনার দীপেন্দ্র ঐরীর বল। ফুললেংথের বলটি বুঝতেই পারেননি শান্ত। এতে দুই ওভারেই ২ উইকেট হারালো বাংলাদেশ। দুই ওভারে ১১/২   বাঁচলেন লিটন ০৫: ৪৫, জুন ১৭ জোরাল আবেদন না হলেও সাড়া দিয়েছিলেন আম্পায়ার স্যাম নোগাজস্কি। লিটনকে এলবিডব্লু দিয়েছিলেন। তবে রিভিউতে বেঁচে গেছেন এই ওপেনার। বল ট্র্যাকিং দেখিয়েছে, লিটনের লেগ স্টাম্প মিস করে যেত, ইমপ্যাক্টেও ছিল আম্পায়ার্স কল। তবে প্রথম ওভারে তানজিদকে হারিয়ে চাপে বাংলাদেশ।  ১ ওভারে ৩/১   প্রথম বলেই উইকেট! ০৫: ৩৭, জুন ১৭ সৌম্য-তানজিদ, শান্ত-তানজিদের পর এবার লিটন-তানজিদ; চতুর্থ ম্যাচে বাংলাদেশের তৃতীয় ওপেনিং জুটি। তবে নেপালের বিপক্ষে মাত্র ১ বলই টিকলো এই জুটি। সোমপালকে ইনিংসের প্রথম বলেই ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে চেয়েছিলেন তানজিদ। তবে নিয়ন্ত্রণে পাননি। এতেও পরাস্থ হয়েছেন। যে কারণে ইনিংসের দ্বিতীয় বলেই ক্রিজে নামতে হয়েছে শান্তকে।   একাদশ ০৫: ০৭, জুন ১৭ নেদারল্যান্ডস ম্যাচের একাদশ ধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নেপাল। কারান কেসির পরিবর্তে একাদশে এসেছেন জোরা।  বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। নেপাল একাদশ কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা। টস ০৫: ০৫, জুন ১৭ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।   নেপাল পরীক্ষার সামনে টাইগাররা ০৪: ৫৫, জুন ১৭ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।  
সুপার এইটে বাংলাদেশ
আরও পড়ুন
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩১ ডিসেম্বর)
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক