ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘ঈদের আগেই প্রায় সব পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে’

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারের তীব্র প্রতিযোগিতার মধ্যেও দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় নানা সংকটের মধ্যেও বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলো শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের পাওনা পরিশোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে শ্রমিকরা উৎসবের আগে তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় এবং সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করায় উদ্যোক্তাদের তারল্য সংকট অনেকটাই লাঘব হয়েছে, যা শিল্পের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী, বিজিএমইএ’র তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে ৯৯.৯১ শতাংশ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৯.৮১ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হাতেগোনা কয়েকটি কারখানায় পাওনা পরিশোধের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যা আজকের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শিল্পাঞ্চলে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহমুদ হাসান খান জানান, ১৭ মার্চ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কারখানায় ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে বাকি সব কারখানাতেও ছুটি দেওয়া হবে। এই পদ্ধতি অনুসরণের ফলে হাইওয়েতে যানজট কম হবে এবং শ্রমিকরা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
আশুলিয়ার পোশাক কারখানায় আগুন
ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন, বড় অঙ্কের ক্ষতি
টানা ছুটি শেষে খুলেছে পোশাক কারখানা 
এপ্রিলের বেতন দিয়েছে ৯৯ শতাংশের বেশি পোশাক কারখানা: বিজিএমইএ