হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ০৬:১৫ পিএম


হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম
ছবি: আরটিভি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি প্রকারভেদে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে কালো জাতের কাঁচামরিচ কেজি প্রতি ২০ টাকা বেড়ে ৬০ টাকা এবং সবুজ জাতের কাঁচা মরিচ ১০ টাকা বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

মোকামে সরবরাহ কম হওয়াতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আসাদুজ্জামান বলেন, দেশের বাজারে এক পণ্য দাম কমে তো অন্য পণ্যের দাম বৃদ্ধি হয়। এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। গত সপ্তাহে কাঁচামরিচ কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা দরে কিনছিলাম, সেই কাঁচা মরিচ বর্তমানে ৪০ টাকা কেজি দরে কিনতে হলো। দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। 

হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বৃষ্টি হওয়ার কারণে মোকামে কাঁচামরিচের সরবরাহ কমেছে। এতে করে বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত দাম কিছুটা বৃদ্ধি পাবে। বর্তমানে কালো জাতের কাঁচা মরিচ কেজি প্রতি প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাকা এবং সবুজ জাতের কাঁচামরিচ কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission