ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জের এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পিএম
বক্তৃতার একপর্যায়ে কান্না করছেন এসপি হারুন

অশ্রুসিক্ত নয়নে আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে বিদায় নিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনার মধ্যে দিয়ে তাকে বিদায় জানানো হয়।

বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার হারুন বলেন, নারায়ণগঞ্জের সকল পুলিশ প্রতিটি কর্মকাণ্ডে আমাকে সহযোগিতা করেছে এবং সকল সাংবাদিকরা আমার ভালো কাজে উৎসাহ দিয়েছে। আমাদের নারায়ণগঞ্জের প্রশাসন থেকে শুরু করে নারায়ণগঞ্জের ১,২,৩,৪,৫ আসনের এমপিরাও আমাকে সাহায্যে করেছেন। এই এলাকার মেয়র মোহোদয় তিনিও আমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন। এখানে আমি সবসময় মন থেকেই কাজ করেছি। আমি চেষ্টা করেছি ওই মানুষগুলোর দুঃখ-কষ্ট দূর করতে। জেলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করেছি। একটা পরিবারে পাঁচটা সদস্য থাকলে একজন ভুল করতেই পারে ঠিক তেমনেই আমাদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য থাকলে একজন ভুল করতেই পারে। কিন্তু তারপরেও যদি কেউ ভুল করে থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, সর্বশেষ আমরা একটি ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে এবং মামলার অপরাধীকে ধরতে গিয়ে সমালোচিত হয়েছি। আসলে এটা তদন্তের মাধ্যমে আসবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। একটা মানুষের নামে যদি ওয়ারেন্ট থাকে এবং ওয়ারেন্টের ভিত্তিতে কাউকে যদি আনা হয় তাহলে সেটা কিন্তু আইনের ব্যত্যয় নয়। আপনি আমার বিরুদ্ধে বলতেই পারেন, আপনি যদি বলেন এসপি সাহেব আমার কাছে পাঁচটা টাকা চেয়েছেন সেক্ষেত্রে আমরা কিছু করার নেই। এটা তদন্তেই বোঝা যাবে যে, আপনার কাছে আমি টাকা চেয়েছি? না চাইনি।

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমও হাশেমের ছেলের কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে হারুন অর রশীদ বলেন, আমার সহকর্মীকে কেউ যদি লাঞ্ছিত করে আমার সহকর্মীকে কেউ যদি অস্ত্র ঠেকায় তাহলে সেটা আমি মেনে নিতে পারি না। মেনে নিতে পারি না বলেই কিন্তু সেদিন ঐ ব্যক্তিটি কত বড় শক্তিশালী কত বড় সম্পদশালী সেটি আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে একটা সাধারণ মানুষ অপরাধ করলে যেমন মামলা হয় তেমনি মামলা হয়েছে। এরপর আমরা অভিযান পরিচালনা করেছি। এই বিষয়ে যেই কথাটি বলা হয়েছে যে, দুজনকে ধরে আনা হয়েছে টাকা দেয়নি বলে। এটা আপনাদের একটু জেনে রাখা দরকার যে, মামলা হয়েছে আমরা অভিযান পরিচালনা করেছি তার ছেলে সেখানে পালিয়ে থাকার কারণে কিন্তু বলা হয়েছে দুজনকে তুলে আনা হয়েছে টাকা দেয়নি বলে।

নারায়ণগঞ্জের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পুলিশ সদস্যরা এবং আমি চেষ্টা করেছি যে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার এটা ঠিক রাখতে গিয়ে হয়তো সবাইকে খুশি রাখতে পারিনি কিংবা সবাইকে আমরা খেয়াল করাতে পারিনি। সেক্ষেত্রে যদি কারো মনে আমি আঘাত করে থাকি তাহলে ব্যাক্তিগতভাবে আমাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। নারায়ণগঞ্জে চাঁদাবাজের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, মহানগরের নেতৃবৃন্দ, সংসদ সদস্য কেউ কোনও তদবির করেনি এটা আমার কাছে ভালো লেগেছে। যার কারণে নারায়ণগঞ্জে অল্প সময়ে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে ।

সহকর্মীদের উদ্দেশে হারুন বলেন, আগামী দিনগুলোতেও এমন পুলিশ সুপার আসবে যিনি এর ধারাবাহিকতা ধরে রাখবেন। আমার যারা সহকর্মী ছিল তারা প্রতিটি কাজে আমাকে সাহায্য করেছে কিন্তু যেহেতু আমার রাগ বেশি তাই আমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটা একান্তই কর্মের বিষয় অন্য কোনও কারণে নয়। কারও সঙ্গে আমরা বিরোধ নেই।শুধু আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্যই অনেক সময় আমি আমার সহকর্মীদের সঙ্গে রাগ করে কথা বলেছি। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে, আপনারা এটা মনে রাখবেন না।

তিনি বলেন, হয়তো এই নারায়ণগঞ্জে আমার আর এসপি হিসেবে আসা হবে না। কিন্তু এই নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে আমার যেই রক্তের সম্পর্ক এটা কিন্তু অটুট থাকবে।

এ সময় হারুন অর রশীদ বলেন, বিএনপির সময় আমার চাকরি চলে গিয়েছিলো। জামাত শিবির আমাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে এরপর চাকরি দিয়েছিলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীনতার পক্ষে কাজ করেছি সবসময়। সামনেও তা করব।

জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, র‌্যাব-১১ এর সিইও কর্নেল কাজী শামসের উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আব্দুল্লাহ্ আল মামুন, নূরে আলম, সুবাস সাহাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জিবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
নতুন এক তুলনা
পুলিশ সুপার হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
এসপি হারুনের বিরুদ্ধে শিগগির তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামিন পেলেন বিএনপির এমপি হারুন