বাপ্পা মজুমদারের সংগীত জীবনের তিন দশক, কনসার্ট আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ১০:০৪ এএম


বাপ্পা মজুমদারের সংগীত জীবনের তিন দশক, কনসার্ট আজ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। পেশাদার সংগীত জীবনে পার করলেন ৩০ বছর। এ উপলক্ষে গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’ আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এতে বাপ্পা মজুমদার শোনাবেন তার ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, সাধারণত আমরা অনেক সময় নিয়ে শ্রোতাদের গান শোনাতে পারি না। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত তিন দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।

বাপ্পা মজুমদারের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’, ও ‘কোথাও কেউ নেই’ উল্লেখযোগ্য।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission