ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোটি পাঠকের ভালোবাসায় শীর্ষে ‘আরটিভি অনলাইন’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ১১:০২ এএম

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ১৭ পেরিয়ে ১৮ বছরে পা রাখল। ‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা করে গণমানুষের এই চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভিন্নধারার সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ আর মানসম্পন্ন ভিন্নধর্মী অনুষ্ঠান দিয়ে টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আরটিভির আরও একটি শক্তিশালীমাধ্যম আরটিভি অনলাইন।
সবার আগে সবশেষ সংবাদ পৌঁছে দিতে নিরন্তর চেষ্টা অনলাইনে নিয়োজিত সংবাদকর্মীদের।ক্লিক করার সঙ্গে সঙ্গেই পাঠকরা পেয়ে যান তাদের সব প্রশ্নের উত্তর।
২০১৬ সালের ১ অক্টোবর বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে আরটিভি অনলাইন (www.rtvonline.com)। সঠিক সংবাদের প্রতিশ্রুতি ও বিনোদনের সব তৃষ্ণা মেটানোর অঙ্গীকারের মধ্য দিয়ে অনলাইনের এই যাত্রা অনেকের চেয়ে পরে হলেও দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্পদিনেই পাঠকপ্রিয়তা অর্জন করে। বর্তমানে আরটিভি অনলাইনের কোটি কোটি পাঠক রয়েছে। যারা বিশ্বাসযোগ্য সংবাদের উৎস হিসেবে আরটিভি অনলাইনেই আস্থা রাখেন। প্রতিদিন অসংখ্য ভিজিটর আরটিভি অনলাইনের খবর পড়েন এবং আরটিভির ফেসবুক পেজগুলোতে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

আরটিভি অনলাইনের প্রকাশক হিসেবে রয়েছেন হুমায়ুন কবীর বাবলু, প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।ডেপুটি হেড অব নিউজ হিসেবে আছেন মামুনুর রহমান খান। এ ছাড়া অনলাইন ইনচার্জ হিসেবে রয়েছেন আরটিভির উপপ্রধান সম্পাদক বিপুল হাসান। তাদের নেতৃত্বে একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মী ২৪ ঘণ্টা সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিরলসভাবে কাজ করছেন। প্রতিমুহূর্তে পাঠকের আগ্রহ রয়েছে এমন গুরুত্বপূর্ণ সংবাদগুলো আরটিভি অনলাইনে স্থিরচিত্র ও ভিডিওসহ প্রকাশ করা হয়।

বর্তমানে আরটিভির ১০টির বেশি ভেরিফাইয়েড ফেসবুক পেজে নিয়মিত খবর প্রচার করা হয়।
দীর্ঘ এই পথপরিক্রমায় আরটিভির মূল ফেসবুক পেজে (Rtv । আরটিভি) যুক্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখের বেশি ফলোয়ার। পাশাপাশি খেলাধুলা, বিনোদন, রাজনীতি, জীবনধারা ও বাণিজ্যসহ অন্যান্য বিষয়ভিত্তিক ফেসবুক পেজগুলোতে আরও প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে।
গত এক বছরে আরটিভি অনলাইনের ১৩ কোটি ৮৫ লাখ ৩৪ হাজারের বেশি পেজ ভিউ হয়েছে। এর মধ্যে গত এক মাসেই পেজ ভিউ হয়েছে ১ কোটি ৫৫ লাখের বেশি। গড়ে প্রতিদিন আরটিভি অনলাইনের ৫ লাখের বেশি পেজ ভিউ হয়। পাশাপাশি গত এক মাসে ফেসবুকে আরটিভির ভিডিও সংবাদগুলো ৩ মিলিয়ন ভিউ পেয়েছে। বর্তমানে ফেসবুকে বাংলাদেশে টিভি ক্যাটাগরিতে আরটিভি শীর্ষে অবস্থানে রয়েছে।

এ ছাড়া ইউটিউবেও ব্যাপক জনপ্রিয় আরটিভি। প্রতিষ্ঠানটির মোট ১৭টি ইউটিউব চ্যানেলে রয়েছে ১ কোটি ৯০ লাখ সাবস্ক্রাইবার। ইউটিউবে আরটিভির ভিডিও সংবাদ, নাটক বা বিনোদনভিত্তিক অনুষ্ঠানগুলোতে হয় লাখ লাখ ভিউ।
১৮ বছরে পদার্পণ উপলক্ষে আরটিভির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি দেশ-বিদেশের সব দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণমানুষের কথা ভেবে আরটিভি এবং আরটিভি অনলাইন আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। নির্মাণ করবে নতুন নতুন মানসম্পন্ন ও শিক্ষণীয় অনুষ্ঠান।
আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আরটিভি ও আরটিভি অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত সবাই উপকৃত হচ্ছে।আরটিভির এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।দর্শকদের কথা মাথায় রেখে ভিন্ন ধারার অনুষ্ঠান নির্মাণ করা হবে বলেও জানান তিনি।আরটিভির সঙ্গে থাকার জন্য সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান তিনি।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভির সকল অর্জন সদস্যের। নতুন বছরেও বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে সচেষ্ট থাকবেন বলেও জানান আশিক রহমান।আরটিভির ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে দেশ-বিদেশের সকল দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন 
শনিবার, ৩১ ডিসেম্বর, ১৬ পৌষ ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-  সকাল ৯টা: লাইভ টকশো: আজ পত্রিকায়।  সকাল ৯টা  ৪৫মিনিট: সকালের সংবাদ।  সকাল ১০টা ১০মিনিট: বাংলা ছায়াছবি: 'তেজী পুরুষ'। অভিনয় করেছেন: মান্না, নদী প্রমুখ।   রাত ৮টা: দেখবেন শনিবারের বিশেষ নাটক: ‘মি.ইনোসেন্ট’। রচনা ও পরিচালনা: এ আর মেনন।  অভিনয় করেছেন: আরশ খান, নীলাঞ্জনা নীলা প্রমুখ।   রাত ৯টা ২০মিনিট: দেখবেন প্রতিদিনের ধারাবাহিক নাটক: ‘শান্তি মলম ১০ টাকা’।  রচনা ও পরিচালনা: হিমু আকরাম।  অভিনয় করেছেন: সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০ টা: প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার দেখবেন ধারাবাহি নাটক: 'চিটার এন্ড জেন্টেলম্যান'।  রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন: মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিট: রাতের সংবাদ।  রাত ১১টা ২০মিনিট: এই মুহূর্তে বাংলাদেশ।  রাত ১২টা ১৫মিনিট: টকশো: মনের কথা।  রাত ১.০০টা: মধ্যরাতের সংবাদ।  
আরটিভিতে আজ যা দেখবেন 
আরটিভিতে আজ যা দেখবেন 
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ১৫ পৌষ ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টা: লাইভ টকশো: আজ পত্রিকায়।   সকাল ৯টা  ৪৫মিনিট: সকালের সংবাদ।  সকাল ১১টা ২মিনিট: ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’। প্রযোজনা: এম শামসুদ্দিন মিঠু।  সকাল ১১টা  ৩০মিনিট: সরাসরি অনুষ্ঠান: ‘সুস্থ্য থাকুন’। প্রযোজনা: এম শামসুদ্দিন মিঠু।  দুপুর ২টা ১০মিনিট: বাংলা ছায়াছবি: ‘প্রেমের তাজমহল’। অভিনয় করেছেন: রিয়াজ, শাবনূর প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিট: নির্বাচিত নাটক।   রাত ৮টা: দেখবেন শুক্রবারের বিশেষ নাটক: ‘হয়ে গেলো ভালোবাসা’। রচনা ও পরিচালনা: সোহেল আরমান। অভিনয় করেছেন: খায়রুল বাসার, মহিমা মহী প্রমুখ।   রাত ৯টা ২০মিনিট: দেখবেন ধারাবাহিক নাটক: ‘শান্তি মলম ১০ টাকা’।  রচনা ও পরিচালনা: হিমু আকরাম।  অভিনয় করেছেন: সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ। রাত ১০টা: প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার দেখবেন ধারাবাহিক নাটক: ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন: মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।    রাত ১০টা ৪৫মিনিট: রাতের সংবাদ।  রাত ১১টা ২৫ মিনিট: টকশো: ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২.০০টা: দূর পরবাসে। রাত ১.০০টা: মধ্যরাতের সংবাদ।  
আরটিভিতে আজ যা দেখবেন 
যাত্রা শুরু করল আরটিভি ‘ইয়াং স্টার ইউএসএ’
বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ও বর্ণাঢ্য রিয়েলিটি শো ‘আরটিভি ইয়াং স্টার’ বাংলাদেশে ব্যাপক সাফল্য পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ‘ইয়াংস্টার ইউএসএ’। বাংলার গায়েন ইউএসএ-এর ব্যাপক সাফল্যের পর এবার মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিউইয়র্কের ইকরা পার্টি হলে ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলা গানের সোনালি ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে গানকে তুলে ধরতে আরটিভি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, ইউএসএতেও এমন অনেক বাংলাপ্রেমী রয়েছেন, যারা প্রাণ খুলে বাংলা গান গাইতে ভালোবাসেন। গানের মাঝে নিজেকে প্রমাণ করতে চান। তাদের জন্য আরটিভির এ আয়োজন। বাংলার গায়েন, ইয়াংস্টারসহ আমাদের প্রতিযোগিতাগুলোতে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছে তারাই আমাদের ফোক স্টেশন, মিউজিক স্টেশন, ফোক স্টুডিওসহ বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করার সুযোগ পাচ্ছে। আমাদের বিভিন্ন ইভেন্টে তারা অংশ নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে তাদের জন্য তৈরি হচ্ছে সুনাম ও অর্জন।’ অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, ‘আরটিভি সবসময় গানের প্রতি বিশেষ যত্মশীল। ইতোমধ্যে আপনারা আমাদের বিভিন্ন আয়োজনে তার প্রমাণ পেয়েছেন। আরটিভির গানের প্রতিযোগিতাগুলোর মধ্যদিয়ে আমরা অনেক শিল্পীকে মানুষের সামনে আনতে পেরেছি, যারা এখন বাংলা গানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আমাদের এ প্রচেষ্টাকে বিশ্বময় ছড়িয়ে দিতেই এই আয়োজন। ইতোমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনারা আগ্রহী সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ, এর জন্য কোনো বয়সসীমা নেই।’ অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, দীনাত জাহান মুন্নীসহ একাধিক সংগীতজ্ঞ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সংগীত পরিবেশন করেন বাংলার গায়েন ইউএসএ-এর শিল্পীরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন অলীভ আহমেদ।
যাত্রা শুরু করল আরটিভি ‘ইয়াং স্টার ইউএসএ’
লক্ষ্মীপুরে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির ১৩তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ শীর্ষক অনুষ্ঠানের লক্ষ্মীপুর জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের আইডিয়াল আলিম মাদরাসা থেকে প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে  প্রতিযোগিতা শুরু হয়। এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুর রহমান ত্বহা ও মাওলানা মো. জসিম উদ্দিন। প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়।
লক্ষ্মীপুরে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ২৮ ডিসেম্বর, ১৩ পৌষ ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- বিকেল ৫টা ৩০মিনিটে জাপানী ধারাবাহিক নাটক ‘হেয়ার কামস আসা’। সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর: সংগীতানুষ্ঠান: ‘এই রাত তোমার আমার’। রাত ৮টায় বাংলা লোক গানের রিয়েলিটি শো: ‘বাংলার গায়েন সিজন-২’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক ‘গোলমাল’। পরিচালনা কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক ‘ঝড়ের পাখি’। রচনা শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয় করেছেন এলেন শুভ্র, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
সম্মাননা পেলেন আরটিভির সাংবাদিক 
আরটিভি বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ৮ জানুয়ারি
যাত্রা শুরু করল আরটিভি ‘ইয়াং স্টার ইউএসএ’
আরটিভিতে আজ যা দেখবেন