ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন

আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগাল প্রতিনিধি:

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

পর্তুগালের বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ লায়লা মুনতাজেরী দীনা, দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর প্রামাণ্যচিত্র ’আধার পেরিয়ে’ প্রদর্শিত হয়।

আলোচনা পর্বে উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ছাত্র ও সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা আমাদের ত্যাগের গৌরবগাথা। তিনি আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস- এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা, প্রশাসন, নিরাপত্তা, নির্বাচন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের সর্বোচ্চ কল্যাণ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি ২০২৪ সালের জুলাই-আগষ্টের অভ্যুত্থানের আত্মত্যাগকারী ছাত্র-শ্রমিক-জনতা যে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা এনে দিয়েছেন, সেই আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশনা ছিল বিজয় দিবস উদযাপনের অন্যতম বিশেষ আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা পুরস্কার তুলে দেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েদের বাঁচাতে গিয়ে প্রবাসী বাংলাদেশি দম্পতির মৃত্যু
সমুদ্র সৈকতে দুই মেয়েকে বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী দম্পতি মারা গেছেন। দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন স্বপন, তার স্ত্রী পাপড়ি একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন স্বপন। এদিন সৈকতে নেমে তাদের দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন বাবা-মা। মেয়েদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন ডুবে যান। এ ঘটনায় তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে। স্বপন-পাপড়ি দম্পতির এমন মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তাদের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আরটিভি/এসএপি/এস
মেয়েদের বাঁচাতে গিয়ে প্রবাসী বাংলাদেশি দম্পতির মৃত্যু
সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন। রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  পরে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন, যেখানে তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদেরকে। তিনি এই পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে  কর্মকর্তা ও কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুনগত মান উন্নয়নের আহ্বান জানান।  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। উল্লেখ্য রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি স্কটল‍্যান্ড শাখার সদ‍্য সাবেক আহবায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) রাতে স্থানীয় ভোজন রেষ্টুরেন্টে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি স্কটল‍্যান্ড শাখার  সিনিয়র সদস‍্য সেলিম হায়দার। প্রধান অতিথি ছিলেন স‍দ‍্য সাবেক আহবায়ক কমিটি আহবায়ক আব্দুল মুহিত খান বাদশা। বিশেষ অতিথি ছিলেন সদ‍্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন। আলোচনা সভা পরিচালনা করেন সদ‍্য সাবেক সদস‍্য সচিব এডভোকেট মো মোস্তফা এবং এম এ ওয়াহাব ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম নান্না, খুরশেদ আলম, মনোয়ার পারভেজ জুয়েল, মাসুদ আহসান, মন্জু হায়দার, খালেদ হোসেন, খছরু মিয়া, মাসুম উদ্দিন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দলীয় সংগীতের (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ) শেষ হয়।
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ট্যুরিস্ট ভিসা আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের, সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কীভাবে শ্রদ্ধা জানাব তা আমার জানা নেই। তবে মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আমাদেরকে আরও স্বতঃস্ফূর্ত হতে হবে।   তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এ দেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সবকিছুতেই বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে। তাই আমরা আশা করতে চাই, সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরও বেশি আন্তরিক হবেন। বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানাই। তিনি আরও বলেন, ড. ইউনূস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বী। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এ জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এ দেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনও চিড় ধরার সম্ভাবনা নেই। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভিসা।  তিনি বলেন, বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে এ রাষ্ট্রদূত বলেন, মুশফিক আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত।
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানে অভিনেতা ও লেখক রাজুব ভৌমিককে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের নোয়াখালীর জেলার সন্তান রাজুব ভৌমিক ২০১২ সালের জুলাই মাসে এনওয়াইপিডি-তে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। সন্ত্রাস দমন ইউনিটে কাজ শুরু করে তিনি অসামান্য দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নিউইর্য়কের ব্রঙ্কস এলাকায় জনগণের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছেন। রাজুব ভৌমিক ২০২১ সালে তার যোগ্যতা ও নিষ্ঠার কারণে সার্জেন্ট পদে পদোন্নতি পান। তার নেতৃত্বে পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। এনওয়াইপিডি-তে তার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকের অনুষ্ঠানে লেফটেন্যান্ট রাজুব ভৌমিকের হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। কমিশনার টিশ তার বক্তব্যে আজকের পদোন্নতিপ্রাপ্তদের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং সম্প্রদায়ের প্রতি তার অবদানকে প্রশংসা করেন। পুলিশ বাহিনীতে তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। লেফটেন্যান্ট রাজুব ভৌমিক শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি পুলিশ বাহিনীর দায়িত্বপূর্ণ জীবনের পাশাপাশি সৃজনশীল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি তার অভিনীত পাশা চলচ্চিত্র অ‍্যামজান প্রাইমে মুক্তি পায়। তার লেখা ‘যে ছায়ায় সূর্য হাসে’ কবিতার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে। তিনি অভিনয়ে তার শৈল্পিক দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকদের অনুপ্রাণিত করেছেন।  
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি পার্টি চেয়ারম্যানের, অতঃপর...
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে লাখো জনতার ঢল
বিজয় দিবস প্রীতি ম্যাচে রফিকের ঝোড়ো ব্যাটিং