অসন্তোষ ও অভিযোগ জানাতে শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১২:২৪ পিএম


অসন্তোষ ও অভিযোগ জানাতে শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু
ফাইল ছবি

শ্রমিকরা যেন তাদের সব অসন্তোষ ও অভিযোগ নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছাতে পারেন সেজন্য হেল্প লাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

টোল ফ্রি এ নম্বরে কল করে যেকোনো শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে জানানো হয়, এখন থেকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।

আরটিভি/এসএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission