দোলনায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৪১ পিএম


দোলনায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকার একটি বাসায় দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু লাবিব লক্ষ্মীপুরের রামগঞ্জ সদরের নুরুল আমিনের ছেলে। তেজগাঁও বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার এলাকায় পরিবারের সঙ্গে বাস করত সে। দুই ভাই এক বোনের মধ্যে লাবিব ছিল দ্বিতীয়।

নিহত লাবিবের মা লাবনী আক্তার জানান, আমার ছেলে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সন্ধ্যার দিকে সে দোলনায় দোল খাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ওই দোলনায় গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু লাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission