দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ , ০৯:০১ পিএম


দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-জগন্নাথপুর  ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল  ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬)।

স্বজনরা জানায়, নিহত নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে যাচ্ছিলেন। একই সময় বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও তার তিন বন্ধু বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission