অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছর কারাদণ্ড 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৪:৪৫ পিএম


অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছর কারাদণ্ড 
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে অস্ত্র মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. রাশেদুজ্জামান নোমানকে (৪২) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এ রায় ঘোষণা করেন।

রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।  

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission