রেজাউল করিম জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৮:৪৩ পিএম


রেজাউল করিম জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
রেজাউল করিম শামীম (ছবি: আরটিভি)

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম। 

মঙ্গলবার (২১ মে) জেলা রিটার্নিং অফিস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বা কাউকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এ খবর জানা গেছে।

জানা গেছে, রেজাউল করিম শামীম মোটরসাইকেল প্রতীকে ২৯ হাজার ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৫৩১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি নুরুল হক আফিন্দী (আনারস প্রতীকে) ১৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন। 

প্রসঙ্গত, জামালগঞ্জ উপজেলায় ৫২ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৫৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ২৭২ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৩১০ জন। হিজরা ভোটার রয়েছে এক জন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission