সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ১০:১০ এএম


সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক
ছবি : আরটিভি

বৈরী আবহাওয়ার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকার পর আজ সকালে ফের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

তিনি বলেন, সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলার একটি ও নভোএয়ারের একটি করে আরও তিনটি ফ্লাইট রয়েছে। তবে আজ আবহাওয়া ভালো থাকায় সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission