সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রীর মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৭:৩৫ পিএম


মাদরাসাছাত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিকশা থেকে ছিটকে পড়ার পর কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

এরপর মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফারজানা জান্নাত মুনতাহা বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।

সিএমপির সহকারী কমিশনার (পাঁচলাইশ) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কেমিক্যাল পরিবহনের ট্যাংকার জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আরটিভি/ এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission