শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ০১:২৮ পিএম


শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এছাড়া দুজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।

নিহত মিজান মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। তিনি এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)। 

এ বিষয়ে ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission