ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আরটিভি নিউজ

শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ০২:৫৩ এএম


ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় রাত পৌনে দশটার দিকে বগিটি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফাতেমা নগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত হওয়া বগিসহ পিছনের তিন বগি রেখে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্ধারকারী ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/এসএইচএম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission