
গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, সেখানে একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য পাওয়ার পর কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সোনাতলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৩ কার্টন থেকে মোট ৪৮ কেজি গাজা উদ্ধার করে।
এ সময় মানিক ও রবিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।
আরটিভি/ডিসিএনই/এসএ




