আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড় বাজার মাছের আড়তে অভিযান পরিচালনা করে ১৭৫ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
এ ছাড়াও একই সময়ে তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪টি ফিক্সড ইঞ্জিন (খরা জাল) ও ২০টি রিং জাল অপসারণ করা হয়। পরবর্তীতে এগুলো ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
এ সময় নদীতে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ উচ্ছেদ করা হয়। এ ছাড়া বিপুল সংখ্যক জীবন্ত কাঁকড়া ও শামুক নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এফএ




