
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে পৌরশহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে এ অভিযান পরিচালনার নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম সরওয়ার।
এ সময় আইন অমান্য করে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন বিক্রি ও ব্যবহারের দায়ে তিনটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের আহ্বান জানানো হয়।
দূষণ-বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানের সময় কসবা থানা পুলিশের বিশেষ একটি দল সহযোগিতায় ছিলেন।
আরটিভি/এএএ




